বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।
মঙ্গলবার (১
আগস্ট) সকালে প্রধানমন্ত্রী তারেক
রহমান রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি
জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে আসেন এবং দলের
স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে পুষ্পমাল্য অর্পণ
করেন।
এ সময় ফাতেহা পাঠ
করে দলের প্রয়াত প্রতিষ্ঠাতা
এবং প্রয়াত চেয়ারপার্সনের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে
অংশ নেন তারা।
শ্রদ্ধা
নিবেদন শেষে দলের নেতৃবৃন্দকে
নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর
রহমানের সমাধি প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন
এবং জিয়া উদ্যানের লেকে
মাছের পোনা অবমুক্ত করেন।
দলের
চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা
বেষ্টনী তুলে নেওয়ার পর
সমাধিস্থলে দলীয় নেতাকর্মী ও
সমর্থকদের ঢল নামে। নেতা-কর্মীরা মিছিল-স্লোগানে মুখরিত হয়ে ওঠে জিয়া উদ্যানের সমাধি
প্রাঙ্গণ।
বিএনপির
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি
ঘোষণা করা হয়েছে। এছাড়া
সারা দেশে জেলা ও
মহানগর পর্যায়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন
করা হচ্ছে।
বিএনপি
এমন সময় তাদের ৪৮তম
প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে, যখন
দুই দশক পর আবারও
রাষ্ট্র পরিচালনা করছে দলটি। আর
প্রথমবারের মতো প্রধানমন্ত্রী পদে
আছেন দলের বর্তমান চেয়ারম্যান
তারেক রহমান।
শহীদ
রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১
সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা
করেন। তিনি দলটির চেয়ারম্যান
ছিলেন। পরে তাঁর সহধর্মিণী
বেগম খালেদা জিয়া এবং বর্তমানে
তাদের সুযোগ্য পুত্র তারেক রহমান দলটির নেতৃত্ব দিচ্ছেন।
২০২৫
সালের ৩০ ডিসেম্বর বিএনপির
চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার
মৃত্যুর পর দলের হাল
ধরেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাসস