সবার আগে নিজেকে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৫
নভেম্বর) জাতীয় সংসদ ভবনে দেশের
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি এ পরামর্শ
দেন।
জাতীয়
সংসদ ভবন পরিদর্শনে আসা
লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের
এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১
জন শিক্ষার্থী, ছয়জন শিক্ষক ও
অভিভাবক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এছাড়া
দ্য আগা খান একাডেমির
দশম ও একাদশ শ্রেণির
২৭ জন শিক্ষার্থী ও
ছয়জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের
আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী
ও দুজন শিক্ষক এ
পরিদর্শনে অংশ নেন।
সংসদ
অধিবেশনের বিরতিকালে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন
নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার
বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তবে
রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য,
দক্ষ ও দায়িত্বশীল নাগরিক
হিসেবে গড়ে তোলার ওপর
গুরুত্ব দেন তিনি।
এ সময় শিক্ষার্থীদের তিনটি
বিষয়ে বিশেষ পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক
রহমান।
প্রথমে
নিজেদের শহর, বাড়ি ও
আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট
স্থানে ফেলতে হবে।
একইসঙ্গে
বর্ষাকালে নিজের অথবা পরিবারের কোনো
সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ
লাগানোর পরামর্শ দেন তিনি।
এছাড়া
পশুপাখিসহ সব প্রাণীর প্রতি
সদয় ও মানবিক আচরণ
করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এর আগে শিক্ষার্থীরা জাতীয়
সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত
ব্রিফিংয়ে অংশ নেন।
এ সময় তারা সংসদ
লাইব্রেরি পরিদর্শন করেন এবং জাতীয়
সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরে সংসদ ভবনের
উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তারা।
এ সময় তথ্যমন্ত্রী আন্দালিভ
রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী
মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর
প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান
রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত
সচিব-২ মেহেদুল ইসলাম
উপস্থিত ছিলেন।
বাসস