মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের ব্যাপারে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি সৌদি
আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে মক্কা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে বাংলাদেশ
অংশ নিতে চায় বলে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে কোনো অগ্রগতি আছে কি
না, এক সাংবাদিক তা জানতে চান।
প্রতিমন্ত্রী
বলেন, ‘বাংলাদেশ এখন ইজ আ কান্ট্রি অব রিকগনিশন (বাংলাদেশকে এখন সবাই গুরুত্ব দেয়)
এবং একটা আগ্রহ আছে। যারা আপনার মিডল ইস্টের স্টেকহোল্ডার (মধ্যপ্রাচ্যের অংশীদার)
আছেন, গ্লোবালি যারা মুসলিম ওয়ার্ল্ডে মানে বিভিন্ন কি–স্টেকহোল্ডারস,
এখন বাংলাদেশের লিডারশিপ, পার্টিকুলারলি অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমানের লিডারশিপকে
তাঁরা অনেক জায়গায় আমন্ত্রণ জানাচ্ছেন টু কাম অ্যান্ড পার্টিসিপেট (আসার জন্য ও অংশগ্রহণ
করতে)।’
তা ছাড়া মক্কা
নিয়ে সব সময় একটা আলাদা জায়গা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘মক্কা বাংলাদেশের হৃদয়ে,
মানুষের হৃদয়ে। তো মানে ওখানে আমরা মিডল ইস্টে একটা মানে যদি হয় এমনও যে ইসলামিক নেশনসদের
মধ্যে একটা সিকিউরিটি প্যাক্ট হয়, তাহলে ওখানে তো আর অস্বাভাবিক না যাওয়া। দেখা যাক
কী হয়। আমরা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছি।’