দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। একই সঙ্গে দুজন কমিশনার নিয়োগ পেয়েছেন। তাঁরা হলেন জাহাঙ্গীর আলম খান ও মো. সাজ্জাদ হোসেন ভূইয়া।
সোমবার
(১৭ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ
বিভাগ। দুদকের চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতির
সমান এবং কমিশনাররা হাইকোর্টের
বিচারপতির সমান বেতন ভাতা
ও পদমর্যাদা পাবেন।
আসাদুজ্জামান
১৯৫৯ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক
ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ১৯৮৩ সালের ৫ সেপ্টেম্বর জেলা আদালতে আইনজীবী হিসেবে
যোগদান করেন।
১৯৮৫
সালের ৫ সেপ্টেম্বর আসাদুজ্জামান হাইকোর্ট বিভাগের আইনজীবী হন। তিনি ২০০১ সালের ২৫
অক্টোবর আসাদুজ্জামান আপিল বিভাগের আইনজীবী হন এবং হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি
হিসেবে নিযুক্ত হন ২০০৩ সালের ২৭ আগস্ট।
২০০৫ সালের ২৭ আগস্ট তৎকালীন বিএনপি সরকার তাকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেয়।