সংসদে নিজের ট্রেডমার্ক কালো সানগ্লাস পরে থাকতে পারবেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। স্বাস্থ্যগত কারণে তাকে স্পিকার তাকে এই অনুমতি দিয়েছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

র‍্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া এই তারকাকে তাঁর ট্রেডমার্ক আয়তাকার সানগ্লাস ছাড়া জনসমক্ষে খুব কমই দেখা গেছে।

৩৬ বছর বয়সী এই প্রধানমন্ত্রীকে নির্বাচনী সমাবেশ থেকে শুরু করে সরকারি অনুষ্ঠান, এমনকি মার্চে দায়িত্ব গ্রহণের পর তাঁর আনুষ্ঠানিক ছবিতেও সানগ্লাসটি পরতে দেখা গেছে।

এর আগে আগস্টে, স্পিকার দল প্রসাদ আরিয়াল সংসদে কালো সানগ্লাস না পরার পরামর্শ দিয়েছিলেন। তিনি উল্লেখ করেন যে, জাতীয় আইনসভায় এই ধরনের চশমা বেমানান বলে জনগণের সমালোচনা রয়েছে।

কিন্তু শাহকে এখন এ ব্যাপারে ছাড় দেয়া হয়েছে।

সংসদ সচিবালয়ের উপ-মুখপাত্র অনন্ত প্রসাদ কোইরালা বলেন, “প্রধানমন্ত্রীর সানগ্লাস পরার প্রয়োজনীয়তার পেছনে স্বাস্থ্যগত কারণ উল্লেখ করে সচিবালয়ে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

কৈরালা বলেছেন, উজ্জ্বল আলোতে চিকিৎসাগতভাবে প্রয়োজন হলে শাহকে সংসদে চশমা পরার অনুমতি দেওয়া হবে।

দায়িত্ব গ্রহণের পর থেকে প্রচারের আড়ালে থাকা শাহ বুধবার (২৬ আগস্ট) সংসদ অধিবেশনে উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে।

২০২২ সালে কাঠমান্ডুর মেয়র হওয়ার সফল প্রচারণার পর থেকে, প্রায়শই সম্পূর্ণ কালো পোশাকের সাথে পরা এই কালো চশমাটি শাহের জনপরিচিতির একটি অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠেছে।

এগুলোর জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়েছে, এবং দোকানগুলো শাহের স্টাইল অনুকরণ করতে আগ্রহী গ্রাহকদের কাছেব্যালেন সানগ্লাসনামে এর মতো দেখতে চশমা বিক্রি করছে। এএফপি