আমেরিকার সঙ্গে ইরান সোমবার সন্ধ্যায় (আমেরিকার ওয়াশিংটনের সময়) আলোচনায় বসবে বলে ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি খারিজ করেছে। তারা জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে এখন কোনও পর্যায়ের আলোচনা চলছে না। একই সঙ্গে হরমুজ় প্রণালী ওয়াশিংটনকে হুঁশিয়ারিও দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
সোমবার বাঘাই
বলেন, ‘‘হরমুজ় প্রণালীর কৌশলগত ব্যবস্থাপনা নিয়ে আমরা ওমানের সঙ্গে আলোচনা করছি। জানিয়ে
দিয়েছি, যত দিন আমেরিকা নৌ-অবরোধ চালাবে, তত দিন আমাদের অবস্থান বদল হবে না।’’
বিশ্বের জ্বালানি
বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই প্রণালীতে জাহাজ চলাচলের বিষয়ে বাঘাই জানিয়েছেন, জাহাজগুলোকে
ইরানের নির্ধারিত রুট ব্যবহার করতে হবে। সেজন্য অনুমতি চেয়ে ‘সার্ভিস ফি’
দিতে হবে।
তেহরানের ওই
বার্তার পরেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘‘হয় সমঝোতা করুন অথবা পুরোপুরি আত্মসমর্পণের
জন্য প্রস্তুত থাকুন।’’
বাঘাইয়ের ওই
মন্তব্যের পরে ট্রাম্প ট্রুথ সোস্যালে লেখেন, ‘ইরান দু’মুখো
অবস্থান নিয়েছে। প্রকাশ্যে কোনও আলোচনা চলছে না বলে অস্বীকার করার আগে তারাই আলোচনার
জন্য অনুরোধ করেছিল। ইরান তা স্বীকার করতে চাক বা না চাক, আমরা আসলে এমন একটি সমস্যার
সমাধান নিয়ে কথা বলছি, যা তারাই কয়েক দশক ধরে সৃষ্টি করেছে।”
ট্রাম্প হরমুজ়
প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরানের দাবিরও জবাব দেন। তিনি লেখেন, “তারা চিরাচরিত বাগাড়ম্বর
চালিয়ে যাচ্ছে। বলেছে যে, হরমুজ় প্রণালী তাদের হাতে পরিচালিত হবে। অথচ এটি ইতিমধ্যেই
সম্পূর্ণ ভাবে মার্কিন নৌবাহিনীর নিয়ন্ত্রণে চলে এসেছে।’’
আল জাজিরা