বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।
শনিবার (১ আগস্ট) তেজগাঁওয়ে
প্রধানমন্ত্রীর কার্যালয়ে
এ সাক্ষাৎ
অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল
ইসলাম রনি
এ তথ্য
জানিয়েছেন।
তিনি বলেন,
সাক্ষাৎকালে বাংলাদেশ
ও যুক্তরাষ্ট্রের
মধ্যকার দ্বিপক্ষীয়
সম্পর্ক, বাণিজ্য
ও বিনিয়োগ
সম্প্রসারণ, আঞ্চলিক
সহযোগিতা এবং
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট
বিভিন্ন বিষয়ে
আলোচনা হয়।
এ সময়
উপস্থিত ছিলেন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শামা ওবায়েদ
ইসলাম, প্রধানমন্ত্রীর
পররাষ্ট্র বিষয়ক
উপদেষ্টা হুমায়ুন
কবির, প্রধানমন্ত্রীর
উপদেষ্টা ও
তাঁর কার্যালয়ের
মুখপাত্র মাহদী
আমিন ও
বাংলাদেশে নিযুক্ত
মার্কিন রাষ্ট্রদূত
ব্রেন্ট টি.
ক্রিস্টেনসেন প্রমুখ।
এর আগে
গত ৩০
জুলাই ঢাকায়
পৌঁছান সার্জিও
গর। সফরের
প্রথম দিনে
তিনি পররাষ্ট্রমন্ত্রী
ড. খলিলুর
রহমানের সঙ্গে
বৈঠক করেন।
বাসস