স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের জনবল বৃদ্ধির জন্য নতুন ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রয়েছে। তিনি জানান, পুলিশের জনবল বৃদ্ধিসংক্রান্ত বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনা হলো নতুন ৪ হাজার এসআই (নিরস্ত্র), ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজন করা।
বৃহস্পতিবার
(২৭ আগস্ট) সংসদে
রংপুর–৬ আসনের বিরোধী
দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. নুরুল আমীনের
প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী
জানান, এই পদগুলো সৃজিত
হলে রংপুর জেলায়ও জনবল বৃদ্ধি পাবে।
তিনি জানান, পুলিশের যানবাহন প্রদানসংক্রান্ত বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনা হলো আগামী পাঁচ
অর্থবছরে পর্যায়ক্রমে টিওঅ্যান্ডইভুক্ত যানবাহন ও জলযানের ঘাটতি
রাজস্ব বাজেটের মাধ্যমে ক্রয়পূর্বক পূরণ করা। যানবাহনের
প্রকৃত প্রয়োজনীয়তা নির্ধারণ করার জন্য সম্ভাব্যতা
যাচাইপূর্বক উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে যানবাহনের ঘাটতি পূরণ করা।
নবসৃষ্ট
ইউনিট, জনবল ও কাজের
পরিধি বিবেচনায় টিওঅ্যান্ডইতে যানবাহন ও জলযানের সংখ্যা
বৃদ্ধি করা। পর্যায়ক্রমে মাঠপর্যায়ের
ইউনিটগুলোয় প্রয়োজনীয় যানবাহন সরবরাহ করা।
বাসস