ফিলিস্তিনে ‘গণহত্যা’ চালানোর অপরাধে ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সহযোগিতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন লেবার পার্টির সাবেক নেতা ও বর্তমান স্বতন্ত্র এমপি জেরেমি করবিন।
তিনি
বলেন, “গতকাল (মঙ্গলবার) আমি ব্রিটিশ সরকারের
প্রতি আহ্বান জানিয়েছি যেন তারা ইসরায়েলকে
ব্রিটিশ সামরিক স্থাপনা ব্যবহারের সুযোগ দেওয়া বন্ধ করে। একইসাথে
আমি ব্রিটেনে ‘এলবিট সিস্টেমস’-এর উৎপাদন এবং
এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ
সরবরাহ বন্ধেরও দাবি জানিয়েছি—যে
বিমানগুলোর যন্ত্রাংশ এখানেই তৈরি হচ্ছে।”
তিনি
আরও বলেন, “আমি যুদ্ধ বন্ধ
এবং ফিলিস্তিনি জনগণের জন্য শান্তি দেখতে
চাই। ইসরায়েলের ভেতরে যারা একই আকাঙ্ক্ষা
পোষণ করেন, আমি তাদের সমর্থন
করি। ইসরায়েল যা করে চলেছে
তা হলো—রাষ্ট্রীয় আচরণের
যেকোনো সমালোচনাকে ইহুদিবিদ্বেষের সাথে গুলিয়ে ফেলা।
এটি সম্পূর্ণ অযৌক্তিক।”
“আমাদের
আন্তর্জাতিক আইনের পক্ষে দাঁড়াতে হবে। পশ্চিম তীর
ও গাজায় ত্রাণ পৌঁছানোর প্রয়োজনীয়তা এবং দখলদারিত্ব অবসানের
বিষয়—উভয় ক্ষেত্রেই জাতিসংঘের
আরও জোরালো ভূমিকা পালন করা প্রয়োজন।”
আল জাজিরা