কাতারের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি উপসাগরীয় দেশগুলো ইরানকে নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধ এই অঞ্চলের জন্য একটি 'সতর্কবার্তা'

নিউ ইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের ফাঁকে আয়োজিত 'কাতার ইকোনমিক ফোরাম'- বক্তব্য রাখার সময় আল থানি বলেন, "আমরা আশা করছি যে, এই যুদ্ধ সবার জন্য একটি সতর্কবার্তা হয়ে উঠবে এবং এটিই এমন পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময়।"

তিনি আরও উল্লেখ করেন যে, সাম্প্রতিক আঞ্চলিক সংকট নিরাপত্তা স্থিতিশীলতা বিষয়ক প্রচলিত ধারণাগুলোকে যাচাইয়ের মুখে ফেলেছে এবং এই সংকটের প্রভাব কেবল ওই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং তার বাইরেও ছড়িয়ে পড়েছে।

আনাদোলু