লোকসভার সদস্য আসাদউদ্দিন ওয়েইসির দলের এক নেতাকে কুপিয়ে খুন করা হল তাঁরই খাস তালুকে। অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন (মিম)-এর ওই নেতার নাম মেহবুব আলি। তিনি তেলঙ্গানার রাজধানী ভাট্টেপল্লীর মিম সভাপতি ছিলেন।
পুলিশ
জানিয়েছে, রবিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টা
নাগাদ ভাট্টেপল্লীর গুনতাল শাহ বাবা দরগার
কাছে ৫-৬ জন
অজ্ঞাত পরিচয় আততায়ী তাঁর উপর হামলা
চালায়। রক্তাপ্লুত মেহবুবকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে
চিকিৎসকেরা তাঁকে ‘মৃত’ ঘোষণা করেন।
ঘটনার জেরে সোমবার দফায়
দফায় উত্তেজনা ছড়ায় হায়দরাবাদে। বিক্ষোভ প্রদর্শন হয়।
হায়দরাবাদ
পুলিশের এক কর্তা জানিয়েছেন,
হামলাকারীরা পরিকল্পনা মাফিক নজরদারি চালিয়ে আলিকে নিশানা করেছিল। কিন্তু এই হত্যার উদ্দেশ্য
এখনও জানা যায়নি। অপরাধীদের
ধরতে পুলিশের তিনটি দল গঠন করা
হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রতিশোধ নিতেই খুন করা হয়েছে
তাঁকে।
প্রসঙ্গত,
২০২১ সালের ভট্টেপল্লী এলাকাতেই মিমের প্রথম সারির যুবনেতা আসাদ খানকে খুন
করেছিল অজ্ঞাতপরিচয় ঘাতকবাহিনী।
আনন্দবাজার