ইরানের রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জবাবে মার্কিন সেনাবাহিনী ইরানের পাঁচটি অপরিশোধিত তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি করেছে।

এর জবাবে আইআরজিসি জানিয়েছে তারা দুটি মার্কিন জাহাজ আটটি তেল ট্যাঙ্কারের পাশাপাশি আরও ১০টিবিধি লঙ্ঘনকারীজাহাজকে লক্ষ্যবস্তু করেছে। এসব জাহাজ হরমুজ প্রণালীরনিষিদ্ধ অনিরাপদ এলাকাঅতিক্রম করার চেষ্টা করছিল বলে অভিযোগ রয়েছে।

রেভোলিউশনারি গার্ড আরও জানিয়েছে যে, তারা জর্ডানে মার্কিন সেনা সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে। তবে0 আম্মান জানিয়েছে, ইরান থেকে ছোড়া ১৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তেহরানকে সতর্ক করে বলেছেন, মার্কিন নৌ-সম্পদের ওপর হামলার চেষ্টার প্রতিশোধ হিসেবে ওয়াশিংটন ইরানি তেল ট্যাঙ্কারগুলোতে আঘাত হানা অব্যাহত রাখবে।

এদিকে, মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হয়ে ওঠায় ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। ২৪ জুলাইয়ের পর এই প্রথম তেলের দাম এই সীমা অতিক্রম করল।

জিএমটি সকাল :২১ নাগাদ ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম .১৫ ডলার বা . শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০.০৭ ডলারে দাঁড়িয়েছে; একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম .৭০ ডলার বা .৮৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪.৭৩ ডলারে পৌঁছেছে।

এই সপ্তাহে ইরান-সমর্থিত হুথিদের হামলায় সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন ধরে যায়, যা সংঘাতের ব্যাপক বিস্তারের আশঙ্কা তৈরি করেছে।

আল-জাজিরা