ডেঙ্গু প্রতিরোধে দেশের তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রত্যেকে সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সময় দিলে পরিবেশের দ্রুত পরিবর্তন সম্ভব।

শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযান ২০২৬উদ্বোধনকালে তিনি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতি সপ্তাহে আপনি যদি আপনার নিজের বাসা হোক, স্কুল-কলেজ বা প্রতিষ্ঠান হোকএকটা ঘণ্টা করে প্রতি সপ্তাহে আমরা প্রত্যেকটা মানুষ সময় দিই... যে বাসায় থাকি আমরা, যে জায়গায় কাজ করি আমরা, যে প্রতিষ্ঠানে লেখাপড়া করি আমরা, যেখানেই থাকি না কেন আমরাএকটা ঘণ্টা যদি আমরা সেই জায়গাটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য কাজ করি, তাহলে অবশ্যই দ্রুততার সঙ্গে আমরা এই পরিবেশের পরিবর্তন করতে সক্ষম হব।

তিনি বলেন, দেশে স্কাউটসের সদস্য সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসির সদস্য সংখ্যা ২২ হাজার। প্রাথমিক বিদ্যালয়-মাদরাসাসহ সারা দেশে হাইস্কুল, মাদরাসা, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় দেড় কোটি এবং প্রাথমিক বিদ্যালয়-মাদরাসাসহ সংখ্যা প্রায় আড়াই কোটি।

এতগুলো মানুষ আমরা যদি দেশকে পুনর্গঠন করতে চাই, কেউ কি ঠেকিয়ে রাখতে পারবে? না, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না,’ বলেন তিনি।

তরুণ সমাজকে দেশ পুনর্গঠনের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তরুণ সমাজ যে পরিবর্তন করতে পারে, সেটি ২০২৪ সালের আগস্ট তরুণ সমাজ সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। কাজেই পরিবর্তনের সূচনা সেখান থেকেই তরুণ সমাজ করেছে।

তিনি বলেন, আগামী তিন মাস ডেঙ্গুর সমস্যা সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। হয়তো আমরা ১০০ শতাংশ পারব না, কিন্তু অন্তত ৮০ শতাংশ আমরা পারব।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ভাঙাচোরা কাগজপত্র, প্লাস্টিক বা বিভিন্ন পাত্রে পানি জমে এডিস মশার লার্ভা তৈরি হয়। সবাই মিলে এসব জায়গা পরিষ্কার করলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

তিনি বলেন, কেউ হয়তো মনে করতে পারেন, ‘আমার কী হবে, আমি তো দূরে থাকি কিন্তু ওই ব্যক্তির কোনো আপনজন বা প্রিয়জন অসুস্থ হয়ে যেতে পারেন। ডেঙ্গু মশা বা অন্য কোনো রোগ ছড়িয়ে পড়ে পরিবারের সদস্যদেরও অসুস্থ করতে পারে।

কাজেই আসুন, নিজেকে সুস্থ রাখি আমরা, নিজের পরিবারকে সুস্থ রাখি, নিজের সমাজকে সুস্থ রাখি, নিজের দেশকে আমরা সুস্থ রাখার চেষ্টা করি,’ বলেন তিনি।

রাস্তাঘাটে যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, যারা ময়লা আবর্জনা ফেলেন, তাদের নিরুৎসাহিত করতে হবে। তাদের বলতে হবে, ময়লা করবেন না।

তিনি বলেন, কয়েক কোটি তরুণ শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক মানুষ যদি পরিচ্ছন্নতার কাজে এগিয়ে আসে, তাহলে দেশকে পরিবর্তন করা সম্ভব।

তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘২০২৪ সালের আগস্ট বাংলাদেশের তরুণ সমাজ দেখিয়ে দিয়েছে দেশকে কীভাবে পরিবর্তন করতে হয়। পরিবর্তন হয়েছে। তরুণ সমাজের কাছে আমার আহ্বানআসুন এবার রাষ্ট্রকে, দেশকে আমরা পুনর্গঠন করি।

এর আগে সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযান ২০২৬উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিন মাসব্যাপী অভিযান আজ ১২ সেপ্টেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

ইউএনবি