‘ওরেশনিক’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
রাশিয়ায় ‘ওরেশনিক’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, আগামী বছরে মিত্র দেশ বেলারুশে নতুন এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হতে পারে। শুক্রবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন পুতিন।
পূর্ব ইউক্রেনের নিপ্রো শহরে গত মাসে ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায় রাশিয়া। এরপর পুতিন ক্ষেপণাস্ত্রটির পরিচয় সামনে আনেন। তাঁর ভাষ্যমতে, ওরেশনিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।
পুতিন ও লুকাশেঙ্কোর বৈঠকটি অনুষ্ঠিত হয় বেলারুশের রাজধানী মিনস্কে। পরে তা টেলিভিশনে সম্প্রচার করা হয়। ওরেশনিকের উৎপাদন বাড়ানো হচ্ছে জানিয়ে বৈঠকে পুতিন বলেন, ওরেশনিকের মতো অপ্রতিরোধ্য অস্ত্রগুলো বেলারুশের ভূখণ্ডে মোতায়েন করা সম্ভব হবে বলে মনে করেন তিনি। আগামী বছরের মাঝামাঝি নাগাদ দেশটিতে এ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হতে পারে।
এর আগে ২০২৩ সালে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছিল রাশিয়া। এরপর নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়ে খবর দিলেন পুতিন। বিশেষজ্ঞদের ধারণা, এই ক্ষেপণাস্ত্র শব্দের ১০ গুণ বেশি গতিতে ছুটে যেতে পারে। আর সর্বোচ্চ ৫ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রয়েছে এটির।
এএফপি
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমা মোহাম্মদ আলী মারা গেছেন। আজ সোমবার মাহাথিরের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।হাসমার বয়স হয়েছিল ১০০ বছর। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা...
ইরানের
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, কেয়ামত নেমে এলেও তার দেশ পুনরায় যুদ্ধ
শুরু করার জন্য পুরোপুরি
প্রস্তুত।এনবিসি-র ‘মিট দ্য
প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি
যুক্তরাষ্ট্র ও ...
হামাসের
নেতা খলিল আল-হাইয়া
এক সাক্ষাৎকারে ইসরাইলের আসন্ন নির্বাচনে পরিবর্তনের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে বলেছেন, ইসরাইলিরা
গাজার ‘রক্তকে’ নির্বাচনী প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে বলে তিনি
মনে করে...
যুদ্ধের জেরে
দীর্ঘদিন ধরে কার্যত বন্ধ আছে হরমুজ প্রণালি। এবার বিশ্ববাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ
এ জলপথ খুলে দিতে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ
কথা জানানো হয়েছে।যুক্...
ইরানের
কর্তৃপক্ষ ফরাসি দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ফরাসি ভাষা
শিক্ষা কেন্দ্র বন্ধ করে দিয়েছে।
কেন্দ্রটির বিরুদ্ধে ‘অবৈধ কর্মকাণ্ডে’ জড়িত
থাকার অভিযোগ আনা হয়েছে। এ
ঘটনায় তীব্র প্রতিক্রিয়া...
পাকিস্তানের
উত্তরাঞ্চলে একটি পুলিশ সদর
দপ্তরে বিস্ফোরণ ও বন্দুক হামলায়
নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১-এ দাঁড়িয়েছে। নিহতদের
মধ্যে ১৬ জন পুলিশ
সদস্য রয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক জ্যেষ্ঠ পুলিশ
কর...
বাব
আল-মান্দেব প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ
চলাচল করতে দিতে সম্মত
হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এমনকি ইসরায়েলের জাহাজেও হামলা করবে না বলে জানিয়েছে।
কিন্তু সৌদি আরবের জাহাজকে
কোনও অবস্থাতেই ছাড় দ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...