সীমান্ত নিয়ে আলোচনার জন্য দিল্লি যাচ্ছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
দুই দেশের যৌথ সীমান্ত সংক্রান্ত নিয়ে আলোচনার জন্য সোমবার (১৮ আগস্ট) সপ্তাহে ভারত সফর করবেন চীনের প্রধান কূটনীতিক। একই সঙ্গে দুই দেশ পাঁচ বছর বন্ধ থাকা সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু করার সম্ভাবনাও পরীক্ষা করছে। শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কথা জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ১৮ থেকে ২০ আগস্ট পর্যন্ত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত সফর করবেন এবং চীন-ভারত সীমান্ত ইস্যুতে ২৪তম বিশেষ প্রতিনিধিদলের বৈঠকে যোগ দেবেন।
শীতল ও উচ্চভূমি হিমালয় সীমান্তের মধ্য দিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে অতীতে বাণিজ্য সাধারণত সামান্য পরিমাণে হলেও পুনরায় শুরু হওয়া তা প্রতীকী দিক থেকে গুরুত্বপূর্ণ। ২০২০ সালে সীমান্তে সৈন্যদের মধ্যে প্রাণহানিকর সংঘর্ষের পর বাণিজ্য বন্ধ হয়ে যায়।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আলোচনা করতে চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং সোমবার নয়াদিল্লি সফরে আসবেন। গত জুলাই মাসে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করও বেইজিং সফরে গিয়েছিলেন।
দুইটি বৃহৎ অর্থনৈতিক শক্তি দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন ধরে কৌশলগত প্রভাব বিস্তারে প্রতিযোগিতা করে আসছে।
তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ব্যবস্থার ফলে সৃষ্ট বিশ্ব বাণিজ্য এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে তারা আটকে থাকা সম্পর্ক পুনরুদ্ধারের দিকে এগিয়ে গেছে।
কয়েক সপ্তাহে চীনা ও ভারতীয় কর্মকর্তারা জানিয়েছিলেন যে দুই দেশ সীমান্ত বাণিজ্য পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা করছে।
পুনরায় সরাসরি ফ্লাইট চালু করার এবং পর্যটক ভিসা প্রদান সংক্রান্ত চুক্তিগুলো তাদের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
এএফপি
হাকিম
জেফ্রিস যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদের জন্য আনুষ্ঠানিকভাবে
মনোনীত প্রথম কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা হলেন; এটি দেশটির রাজনৈতিক
ইতিহাসে একটি মাইলফলক।বুধবার
অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার ভোটাভ...
কাশম
দ্বীপের দক্ষিণে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন গুলি করে ধ্বংস
করা হয়েছে বলে জানিয়েছে ইরানের
বিপ্লবি গার্ড (আইআরজিসি)।৪০ দিনব্যাপী চাপিয়ে দেয়া যুদ্ধ শেষ হওয়ার পর
থেকে আইআরজিসি অ্যারোস্পেস ফ...
ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে হুতিদের অবস্থান লক্ষ্য করে ৬৬১টি হামলা চালানোর কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এসব হামলায় অন্তত ১৭৩ জন হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবিও করেছে তারা।ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হ...
তিন
দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো রোববার (১৫ নভেম্বর)
ইরানি ড্রোন হামলার শিকার হয়ে বিকট বিস্ফোরণের
শব্দে কেঁপে উঠেছে ক্ষুদ্র উপসাগরীয় দেশ বাহরাইন, এর
মধ্যদিয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধের দীর্ঘ বিরতির অবসান...
ইরানের
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, দক্ষিণ ইরানে একটি টেলিযোগাযোগ টাওয়ারে
বিমান হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক রাডার
স্থাপনায় হামলা চালিয়েছে তারা।ইরানের
রাষ...
মার্কিন
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার (১০ নভেম্বর) বলেছেন যে, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক
অভিযান পরিচালনার কোনো প্রয়োজন নেই।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক
নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধ
বেশ ভালোভা...
যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলের প্রতি ব্যাপক জন-অসন্তোষ, ইরানের সঙ্গে
চলমান যুদ্ধের বিরুদ্ধে জনমত এবং জ্বালানির মূল্যবৃদ্ধিই গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে
রিপাবলিকানদে...
ইসরায়েলের
প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে সরকার
গঠনের আমন্ত্রণ পাওয়ার পর একটি ‘ন্যাশনাল
ইমার্জেন্সি গভর্নমেন্ট’ বা জাতীয় জরুরি
সরকার গঠনে তৎপরতা শুরু
করেছেন গাদি আইজেনকট। এ
জন্য তাঁকে জোট ক...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি ...