সংশোধিত ওয়াক্ফ আইন বাতিলের দাবিতে পশ্চিমবঙ্গজুড়ে বিক্ষোভ, সড়ক অবরোধ
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শুক্রবারও ওয়াক্ফ (সংধোধনী) আইন বাতিলের দাবিতে প্রতিবাদ–বিক্ষোভ হয়েছে। জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে।
মুর্শিদাবাদের জঙ্গিপুরের পর আজ শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় ওয়াক্ফ (সংশোধনী) আইন বাতিলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করেছেন। দাবি তুলেছেন এই আইন অবিলম্বে বাতিল করার।
রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়াও মুর্শিদাবাদের জঙ্গিপুর, হুগলির চাপদানি, মুর্শিদাবাদের লালগোলাসহ কলকাতার পার্ক সার্কাস, আমতলায় আজ বিক্ষোভ সমাবেশ হয়েছে। পার্ক সার্কাসে বিক্ষোভ মিছিল বের করেছেন কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।
তৃণমূল নেতার বিরুদ্ধে ওয়াক্ফ সম্পত্তি ব্যক্তিগত স্বার্থে জবরদখলে রাখার অভিযোগ উঠেছে। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে এক প্রতিবেদনে বলেছে, পশ্চিমবঙ্গের শাসকদলের কিছু নেতা এই রাজ্যে ওয়াক্ফ সম্পত্তি ব্যক্তিগত স্বার্থে দখল করে রেখেছেন। এই তালিকায় রয়েছেন রাজ্যের পৌরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, প্রয়াত তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদ, তৃণমূলের রাজ্য সভার সদস্য নাদিমুল হক ও কলকাতা পৌরসভার তৃণমূল কাউন্সিলর শাম্মীজাহান বেগম।
এই চার নেতার মধ্যে দুই নেতা ফিরহাদ হাকিম ও নাসির উদ্দিন আহমেদ রাজ্যের ওয়াক্ফ বোর্ডের অন্যতম সদস্য।
অবশ্য এই রাজ্যের ওয়াক্ফ সম্পত্তি নিয়ে সংশোধনী আইন বাতিলের দাবিতে সোচ্চার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৯৯৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দক্ষিণ কলকাতার কংগ্রেস দলীয় সংসদ সদস্য, সে সময় তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি চিঠি দিয়ে এই ওয়াক্ফ সম্পত্তি নয়ছয় করার অভিযোগ তুলেছিলেন। তখন কলকাতা হাইকোর্টের বিচারপতি গীতেশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছিল।
ওই সময় মমতা রাজ্যের ১ হাজার কোটি মূল্যের ১৬০টি ওয়াক্ফ সম্পত্তির তালিকা দিয়েছিলেন। অভিযোগ তুলেছিলেন, ওই সব সম্পত্তি ইজারা দেওয়ার সময় অনিয়ম করা হয়েছিল।
সূত্র: প্রথম আলো
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমা মোহাম্মদ আলী মারা গেছেন। আজ সোমবার মাহাথিরের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।হাসমার বয়স হয়েছিল ১০০ বছর। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা...
ইরানের
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, কেয়ামত নেমে এলেও তার দেশ পুনরায় যুদ্ধ
শুরু করার জন্য পুরোপুরি
প্রস্তুত।এনবিসি-র ‘মিট দ্য
প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি
যুক্তরাষ্ট্র ও ...
হামাসের
নেতা খলিল আল-হাইয়া
এক সাক্ষাৎকারে ইসরাইলের আসন্ন নির্বাচনে পরিবর্তনের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে বলেছেন, ইসরাইলিরা
গাজার ‘রক্তকে’ নির্বাচনী প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে বলে তিনি
মনে করে...
যুদ্ধের জেরে
দীর্ঘদিন ধরে কার্যত বন্ধ আছে হরমুজ প্রণালি। এবার বিশ্ববাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ
এ জলপথ খুলে দিতে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ
কথা জানানো হয়েছে।যুক্...
ইরানের
কর্তৃপক্ষ ফরাসি দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ফরাসি ভাষা
শিক্ষা কেন্দ্র বন্ধ করে দিয়েছে।
কেন্দ্রটির বিরুদ্ধে ‘অবৈধ কর্মকাণ্ডে’ জড়িত
থাকার অভিযোগ আনা হয়েছে। এ
ঘটনায় তীব্র প্রতিক্রিয়া...
পাকিস্তানের
উত্তরাঞ্চলে একটি পুলিশ সদর
দপ্তরে বিস্ফোরণ ও বন্দুক হামলায়
নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১-এ দাঁড়িয়েছে। নিহতদের
মধ্যে ১৬ জন পুলিশ
সদস্য রয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক জ্যেষ্ঠ পুলিশ
কর...
বাব
আল-মান্দেব প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ
চলাচল করতে দিতে সম্মত
হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এমনকি ইসরায়েলের জাহাজেও হামলা করবে না বলে জানিয়েছে।
কিন্তু সৌদি আরবের জাহাজকে
কোনও অবস্থাতেই ছাড় দ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...