মিষ্টি তো জীবনে অনেক খেয়েছেন। তবে যদি আজকের এই মাওয়া মিষ্টি না খেয়ে থাকেন, তবে ধরে নেয়া যায় এতদিন আসল মিষ্টির স্বাদ নেননি। বলছি মানিকগঞ্জের ঘিওর উপজেলার নিজামের মাওয়া মিষ্টির কথা।
প্রায় ৬০ বছরের পুরানো মানিকগঞ্জের এই নিজামের মিষ্টির দোকান। মিষ্টি প্রথমে চমচমের মতোই বানানো হয়। পরে এর উপরে মাওয়ার একটা আবরণ দেয়া হয়। তাই এর নাম মাওয়া মিষ্টি। আমি প্রতিবারই মিষ্টি নিয়ে পোস্ট করলে সারা বাংলাদেশে আমার খাওয়া মিষ্টিগুলোর একটি তালিকা করি। আর সেই তালিকায় চমচম জাতীয় মিষ্টির দিক দিয়ে এটা তালিকার ১নম্বরে।
এক পিস মিষ্টি নিবেন, চামচ দিয়ে মাঝখান বরাবর কাটবেন, আর এরপর আস্তে করে মুখে পুরে দিবেন। কথা দিলাম, মিষ্টি খাওয়ার পর আপনিও আমার সাথে একমত হবেন যে, হ্যা এটাই বাংলাদেশের চমচম জাতীয় মিষ্টির ক্ষেত্রে ১ নম্বর মিষ্টি। মুখে দেয়ার সাথে সাথে গলে নাই হয়ে যাবে। টেরই পাবেন না কখন খেয়ে ফেলেছেন।
আপনি টাঙ্গাইলের চমচম থেলে অথবা চমচম জাতীয় কোন মিষ্টি খেলে দেখবেন, চিনির পরিমাণ বেশি থাকে। মুখে দিলে মিষ্টি বেশি লাগার কারণে খুব বেশি খেতে পারবেন না। কিন্তু এই নিজামের মাওয়া মিষ্টিতে চিনির বদলে দুধের পরিমাণ বেশি হওয়ায়, আপনি অনায়াসে ৪-৫টা খেয়ে ফেলতে পারবেন।
এই মাওয়া মিষ্টির আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা আপরি ফ্রিজ ছাড়াও ৩-৪ দিন রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। তাই আমার সাজেশন হচ্ছে যদি কেউ এই মিষ্টি নিয়ে আসেন, তাহলে ফ্রিজে রাখবেন না। কারণ এই মিষ্টি ফ্রিজে রাখার পর খেলে আসল স্বাদ পাবেন না।
নিজামের মিষ্টির দোকানে আমার বেশ কয়েকবার যাওয়া হয়েছে। আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে ছোট একটা ভিডিও করেছি ঘিওর উপজেলা নিয়ে, চাইলে দেখে আসতে পারেন। আমার চ্যানেলেই নিজামের দুইটা শাখারই ভিডিও আছে।
তবে লাস্ট যেবার তাদের কারখানায় যাই তেরশ্রী বাজারে তখন নতুন একটা সন্দেশ খেয়েছিলাম। নাম হলো টফি সন্দেশ। বিশ্বাস করেন, এত মজার সন্দেশ আমি জীবনে খুব কমই খেয়েছি। আমি কোন খাবারেরই বেশি ওভাররেট করি না। কিন্তু এই সন্দেশটা ছিল অসাধারণ। দেখতে কিছুটা বাচ্চাদের লজেন্সের মতো লম্বাটে আর সাদা কাগজে মোড়ানো থাকে। আমার বাসা যদি ঘিওরের আশেপাশে হতো আমি আমার বাচ্চাকে দোকান থেকে চকলেট কিনে না দিয়ে প্রতিবার এটা দিতাম ১টা করে।
এই টফি সন্দেশ আপনি খেলে প্রথমে মনে হবে এটা গুড় দিয়ে বানানো। যেমনটা আমি মনে করেছিলাম, কিন্তু আসলে এটা গুড় দিয়ে বানানো না। দুধ জ্বাল দিয়ে এত ঘন করা হয় যে, টেস্ট চলে আসে গুড়ের মতো। তবে একদম হালকা পরিমাণ চিনি ব্যবহার করা হয়।
এবার আসি দামে টফি সন্দেশ প্রতি পিস ১৫ টাকা, আর কেজি ৭৫০ টাকা। এটা আমার কাছে মনে হয় ঠিক আছে। তবে মাওয়া মিষ্টি প্রতি পিস ৪০ টাকা। আর কেজি একটা ৪২০ আর একটা ৪৫০। মাওয়া মিষ্টি দুই সাইজের হয়। একটা সাইজে একটু বড়, তাই কেজিতে কম ধরে। এটার দাম ৪২০ টাকা। আর একটা সাইজে একটু ছোট, কেজিতে বেশি ধরে, তাই এটার দাম ৪৫০ টাকা। আমার কাছে মাওয়া মিষ্টির দামটা একটু বেশি মনে হয়েছে। আর একটু কম হলে ৩৫০-৩৮০, তাহলে হয়তো ঠিক ছিল। তবে স্বাদের ক্ষেত্রে কোন ছাড় নাই।
১৯৬৫ সালে মো. নিজামুদ্দিন প্রথম এই মিষ্টি তৈরি করেন ঘিওর উপজেলার তেরশ্রী বাজারে। এরপর স্বাদের কারণে এই মিষ্টির সুনাম হয়ে যায় যা আজও আমার মতো মিষ্টি পাগলদের টেনে নিয়ে যায়। মূলত এই নিজামের মিষ্টির দুইটি শাখা আছে। তেরশ্রী বাজারে হচ্ছে মূল কারখানা, আর ঘিওর উপজেলার ৭ রাস্তা মোড়ে রয়েছে এর একটি শাখা।
ঢাকা থেকে কেউ যেতে চাইলে সরাসরি ঘিওরের বাস আছে নবীনগর থেকে। বাস যেখানে থামবে সেখান থেকে ১০টাকা অটো ভাড়া ঘিওর শাখার। আর তেরশ্রী বাজারে যেতে চাইলে, ঘিওর উপজেলা থেকে ২০টাকা অটো ভাড়া দিয়ে আসতে হবে তেরশ্রী বাজারে।
আর যদি তেরশ্রী বাজারে চলেই আসেন, তাহলে মিষ্টি প্যাকেট করতে করতে ঘুরে দেখে আসতে পারেন তেরশ্রী জমিদার বাড়ি।
লিংক: https://www.facebook.com/share/p/1Gjj4LoAqS/
ভারতের গোয়েন্দা
সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’ (আরএণ্ডএডব্লিউ) বা েসংক্ষেপে ‘র’-এর প্রধানসহ আরও
তিনজন কর্মকর্তা ৯ আগস্ট - ১০
আগস্ট ঢাকা সফর করেন
বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদ...
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি-ইটালিকে মানবতাবিরোধী
অপরাধী নাতসি ও ফ্যাসিস্টমুক্ত করতে এতোটুকু বেগ পেতে হয়নি। অথচ ২০২৪ সালের ৫ অগাস্টের
পর বাংলাদেশকে মানবতাবিরোধী অপরাধী ফ্যাসিস্টমুক্ত করা ...
সৌদি আরবের
নেতৃত্বাধীন প্রস্তাবিত বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের যৌথ বিবৃতিতে সমর্থন দিয়েছে
বাংলাদেশ। তবে এই সমর্থন সরাসরি সামরিক অভিযানে অংশ নেওয়ার সিদ্ধান্ত নয়। এমনকি বাংলাদেশ
নৌবাহিনী আদৌ য...
আমাদের
দেশের সামরিক বাহিনী কেন্দ্রিক নানা বিষয়ে ভারতীয়
গণমাধ্যমের প্রবল আগ্রহ বেশ চোখে পড়ার
মতো, শুধু তাই নয়,
আমাদের বাহিনী প্রধানরা মুখে দাড়ি রাখবেন
নাকি গোঁফ সেসব নিয়েও
তাদের টকশো'র আয়োজন
...
পাকিস্তান নৌবাহিনীর বহরে অত্যাধুনিক এয়ার ইন্ডিপেনডেন্ট প্রোপালশন (এআইপি) সমৃদ্ধ হাঙ্গর শ্রেণীর সাবমেরিন সংযুক্ত হয়েছে।
এ ধরণের মোট আটটি সাবমেরিন সংগ্রহ করবে দেশটি।
এর চারটি তৈরি হবে চীনে। বাকি ...
ইরান-ইসরাইল যুদ্ধ চলমান। চলছে হামলা-পাল্টা হামলা। এ যুদ্ধ দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে। থামানোর উদ্যোগও নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মুখে বললেও কবে নাগাদ যুদ্ধ থামবে তার কোনো ঠিক নেই...
১. অংশীদারিত্বের মূলনীতি
* যুক্তরাষ্ট্র ও ভারতের নিরাপত্তা সহযোগিতা জাতিসংঘ প্রতিষ্ঠার আদর্শ ও নীতিমালার প্রতি পারস্পরিক অঙ্গীকারের প্রতিফলন।
২. সমুদ্র নিরাপত্তা সহযোগিতা
* যুক্তরাষ্ট্রের রাজ...
বাংলাদেশের সঙ্গে চলতি বছরের মধ্যে একটি বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি সই করতে আগ্রহী জাপান। চুক্তিটি সই হলে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ গবেষণার সুযোগ সৃষ্টি হবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...