যুক্তরাজ্য সফররত বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার (১৭ নভেম্বর) তার ফেসবুক টাইমলাইনে দেয়া এক পোস্টে বলেছেন: আজ (সোমবার) লন্ডনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের ব্যাপক অংশগ্রহণে আমরা গভীরভাবে কৃতজ্ঞ ও অভিভূত। যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ, ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দসহ অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
দুঃখজনকভাবে,
অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী
লীগের পলাতক ও উগ্র কর্মীরা
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।
এ ঘটনায় বেশ কয়েকজন আহত
হয়েছেন। আমরা এই কাপুরুষোচিত
হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি
এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
আজকের
অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের
সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। তাঁরা নিজেরাই এই হামলা ও
সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন।
আমরা আশা করি, তাঁদের
প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের
ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে।
ফ্যাসিস্ট
আওয়ামী লীগের রাজনৈতিক সহিংসতা, দমন-পীড়ন এবং
গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের ইতিহাস বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত
এই ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন বিদেশের মাটিতেও
সহিংসতা ও ভীতি প্রদর্শনের
মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে। এটি শুধু প্রবাসী
বাংলাদেশিদের নিরাপত্তার জন্য নয়, বরং
গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতার
জন্যও উদ্বেগজনক।
আমরা
স্পষ্ট করে বলতে চাই,
গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা
চালানোর অধিকার কারও নেই। যুক্তরাজ্যের
মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে
রাজনৈতিক আশ্রয়, মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকারকে
সহিংসতা এবং ভীতি প্রদর্শনের
হাতিয়ার হিসেবে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য
হতে পারে না।
আমরা
যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তারা আজকের হামলার
ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত
নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা নিবে এবং যুক্তরাজ্যের
গণতান্ত্রিক পরিসরকে ব্যবহার করে সন্ত্রাস ও
সহিংসতামূলক কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিবে।