মরক্কোয় সামরিক মহড়া চলাকালে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিখোঁজ
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
মরক্কোতে সামরিক মহড়া চলাকালে যুক্তরাষ্ট্রের দুজন সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড (আফ্রিকম) এই তথ্য জানিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ মার্কিন সেনারা ‘আফ্রিকান লায়ন ২০২৬’ নামের একটি বার্ষিক যৌথ মহড়ায় অংশ নিচ্ছিলেন। যুক্তরাষ্ট্র, ন্যাটো মিত্র ও আফ্রিকার দেশগুলোর সামরিক বাহিনীর মধ্যকার কার্যক্রম জোরদার করতে এই মহড়ার আয়োজন করা হয়।
আফ্রিকম জানিয়েছে, শনিবার (২ মে) মরক্কোর তান তান শহরের কাছে ‘ক্যাপ দ্রা’ প্রশিক্ষণ এলাকা থেকে তাঁরা নিখোঁজ হন বলে খবর পাওয়া গেছে।
নিখোঁজ সেনাদের খুঁজে বের করে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। যুক্তরাষ্ট্র, মরক্কো এবং অন্যান্য দেশের স্থল, আকাশ ও নৌবাহিনীকে এই অভিযানে যুক্ত করা হয়েছে।
রোববার দেওয়া এক বিবৃতিতে আফ্রিকম বলেছে, ঘটনাটির তদন্ত চলছে। সেই সঙ্গে তল্লাশি অভিযানও অব্যাহত আছে। নিখোঁজ সেনারা ও তাঁদের পরিবারের ওপর এখন তাঁরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।
বিষয়টি সম্পর্কে জানেন এমন এক মার্কিন কর্মকর্তা বিবিসিকে জানান, কর্তৃপক্ষ এ ঘটনাকে একটি দুর্ঘটনা হিসেবে দেখছেন এবং এটি কোনো সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বা অপহরণের ঘটনা নয় বলে মনে করছে।
আফ্রিকা মহাদেশে সবচেয়ে বড় বার্ষিক যৌথ সামরিক মহড়া হলো ‘আফ্রিকান লায়ন’। মরক্কো, ঘানা, সেনেগাল ও তিউনিসিয়া সম্মিলিতভাবে এটার আয়োজন করছে।
এই মহড়ায় সব ধরনের অভিযান, সংকট মোকাবিলা এবং অনেকগুলো দেশের সম্মিলিতভাবে আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধি ও জরুরি পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
২৭ এপ্রিল শুরু হওয়া এই মহড়া চলবে ৮ মে পর্যন্ত। এতে ৪০টির বেশি দেশের ৫ হাজার সেনাসদস্য এবং যুক্তরাষ্ট্রভিত্তিক ৩০টির বেশি সামরিক খাত সংশ্লিষ্ট অংশীদারের অংশ নিচ্ছে।
বিবিসি
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমা মোহাম্মদ আলী মারা গেছেন। আজ সোমবার মাহাথিরের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।হাসমার বয়স হয়েছিল ১০০ বছর। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা...
ইরানের
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, কেয়ামত নেমে এলেও তার দেশ পুনরায় যুদ্ধ
শুরু করার জন্য পুরোপুরি
প্রস্তুত।এনবিসি-র ‘মিট দ্য
প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি
যুক্তরাষ্ট্র ও ...
হামাসের
নেতা খলিল আল-হাইয়া
এক সাক্ষাৎকারে ইসরাইলের আসন্ন নির্বাচনে পরিবর্তনের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে বলেছেন, ইসরাইলিরা
গাজার ‘রক্তকে’ নির্বাচনী প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে বলে তিনি
মনে করে...
যুদ্ধের জেরে
দীর্ঘদিন ধরে কার্যত বন্ধ আছে হরমুজ প্রণালি। এবার বিশ্ববাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ
এ জলপথ খুলে দিতে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ
কথা জানানো হয়েছে।যুক্...
ইরানের
কর্তৃপক্ষ ফরাসি দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ফরাসি ভাষা
শিক্ষা কেন্দ্র বন্ধ করে দিয়েছে।
কেন্দ্রটির বিরুদ্ধে ‘অবৈধ কর্মকাণ্ডে’ জড়িত
থাকার অভিযোগ আনা হয়েছে। এ
ঘটনায় তীব্র প্রতিক্রিয়া...
পাকিস্তানের
উত্তরাঞ্চলে একটি পুলিশ সদর
দপ্তরে বিস্ফোরণ ও বন্দুক হামলায়
নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১-এ দাঁড়িয়েছে। নিহতদের
মধ্যে ১৬ জন পুলিশ
সদস্য রয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক জ্যেষ্ঠ পুলিশ
কর...
বাব
আল-মান্দেব প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ
চলাচল করতে দিতে সম্মত
হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এমনকি ইসরায়েলের জাহাজেও হামলা করবে না বলে জানিয়েছে।
কিন্তু সৌদি আরবের জাহাজকে
কোনও অবস্থাতেই ছাড় দ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...