মণিপুরে অপহৃত ৬ শিশু-মহিলার লাশ উদ্ধার, যুবকদের 'এনকাউন্টার' করার অভিযোগ
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
মিছিল চলছে মণিপুরে-মৃতদেহের মিছিল। সার সার কফিনে লাশ যাচ্ছে। নিহতরা সবাই রাজ্য সরকারের নজরে ‘কুকি জঙ্গি’। আর তাদের আত্মীয়দের অভিযোগ, ভুয়া জঙ্গি চিহ্নিত করে ওই ১১ জন যুবককে খুন করেছে মণিপুরের বিজেপি সরকার। সরকার জানিয়েছে, গত ১১ নভেম্বর এই যুবকরা হামলা করতে এসে সিআরপিফের গুলিতে মারা গেছিল। তাদের লাশ নিকট আত্মীয়দের কাছে হস্তান্তরিত করা হয়েছে।
মণিপুর পুলিশ জানায় গত ১১ নভেম্বর, একদল জঙ্গি জিরিবাম জেলার বোরোবেকরা এলাকায় একটি পুলিশ স্টেশনে হামলা চালায়। আক্রমণটি ব্যর্থ হয়। ১১ জন জঙ্গি নিহত হয়। পালানোর সময় জঙ্গিরা থানার কাছে একটি ত্রাণ শিবির থেকে তিনজন মহিলা এবং তিন শিশুসহ মোট ৬ জন অপহরণ করে। অপহৃতরা সবাই মেইতেই সম্প্রদায়ের। হামলাকারীরা ছিল কুকি জঙ্গি। তবে কুকি সংগঠনগুলির দাবি, পুলিশ ঠান্ডা মাথায় কুকি যুদ্ধের জঙ্গি বানিয়ে খুন করেছে।
ভয়াবহ সেই ১১ নভেম্বরের পর শনিবার (১৬ নভেম্বর) ফের মণিপুর জ্বলছে। এদিনই জিরিবাম জেলায় জিরি নদীর কাছে অসমের নিকটবর্তী এলাকায় সেই অপহৃত শিশু ও মহিলাদের লাশ মিলেছে। লাশগুলো অসমের কাছাড় জেলার শিলচর মেডিকেল কলেজে ময়নাতদম্তের পর মণিপুরে পাঠানো হয়। নিহতদের মধ্যে তিন মহিলা ও তিন শিশু। তাদের লাশ ঘিরেও প্রবল ক্ষোভ ছড়াল।
মণিপুরের বাংলাভাষী অধ্যুষিত জিরিবাম জেলা। এখানেই ভয়াবহ হামলা হয়। জিরিবামের পড়শি জেলা অসমের কাছাড়। মণিপুর থেকে বহু বাংলাভাষী অসমে চলে গেছেন।
অগ্নিগর্ভ মণিপুর। নিরাপত্তা বাহিনীকে মণিপুরে শৃঙ্খলা, শান্তি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও বিজেপি শাসিত এ রাজ্যের শান্তি ফিরে আসছে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী।
রাজধানী ইম্ফলসহ রাজ্যের একাধিক জেলায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। চলছে টহল। বিক্ষোভকারীরা বিধায়কদের আবাসন ঘিরে হামলা চালাতে শুরু করে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খোদ বিজেপি বিধায়কদের অভিযোগ তুলে। তাকে সরানোর দাবি উঠেছে। বিরোধীদল কংগ্রেসের তরফে বারবার কটাক্ষ করা হচ্ছে মণিপুরে কেন আসছেন না মোদী?
কলকাতা ২৪x৭
নিজেদের জাহাজ
লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর দেওয়ার পর ইরানের সঙ্গে সব ধরণের বাণিজ্য
ও আর্থিক লেনদেন স্থগিতের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।সংযুক্ত আরব
আমিরাতে কিছুটা শান্ত পরিস্থিতির ...
হরমুজ
প্রণালী নিয়ে ইরানের সঙ্গে
যুক্তরাষ্ট্রের চুক্তিতে ওমান ‘বাধা দিলে’ দেশটিতে
বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রায়
ছয় মাস ধরে চলা
যুদ্ধে তেহরানকে আত্মস...
ইরানের
সেনাপ্রধান মেজর জেনারেল আমির
হাতামি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেছেন, এই অঞ্চল রক্ষায়
ন...
যুক্তরাষ্ট্রকে
পরাজয় মেনে নেওয়ার আহ্বান
জানিয়েছে ইরান। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘অত্যন্ত নিকৃষ্ট’ বলে আখ্যায়িত করেছেন।
যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম আরও বাড়বে,
এ জন্য তিন...
মধ্যপ্রাচ্যে
নতুন একটি বিমানবাহী রণতরি পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর
ইউএসএস জর্জ ওয়াশিংটন বিমানবাহী রণতরিকে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে সেখানে থাকা ইউএসএস আব্রাহাম
লিংকনের জায়গায় ম...
রেকর্ড সময়
ধরে মোতায়েন থাকা বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে খাবারের সংকট, পয়ঃনিষ্কাশন
ব্যবস্থার ত্রুটি ও মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সংকটের খবর প্রকাশের পর জাহাজটির পরিস্থিতি
নিয়ে বুধবার (১২ আ...
ইরানের পররাষ্ট্র
মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি জানিয়েছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের
একটি নৌপথের ভৌগোলিক বৈশিষ্ট্য নিয়ে ইরান ও ওমান সমঝোতায় পৌঁছেছে।তিনি বলেন,
এ বিষয়ে যৌথ ঘোষণা প্রস্...
হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে ইরানের সঙ্গে
শিগগিরই একটি সমঝোতা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ।এ খবরে গুরুত্বপূর্ণ এ নৌপথ দিয়ে তেল পরিবহন বাড়তে পারেÑ এমন ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...