ভারতের বিরুদ্ধে ফের সশস্ত্র প্রতিরোধের হুমকি নাগা কাউন্সিলের
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ২০১৫ সালে একটি কাঠামো চুক্তি স্বাক্ষর করার পর নাগাল্যান্ডের ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল (এনএসসিএন-আইএম) আবারো ভারতের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের হুমকি দিয়েছে। সংগঠনটি এক বিবৃতিতে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলে যে নাগাদের জন্য আলাদা পতাকা এবং সংবিধান অন্তর্ভুক্ত করে তাদের দাবিগুলো নিস্পত্তির জন্য তৃতীয় পক্ষের মধ্যস্থতা মেনে নিতে মোদি সরকার রাজি না হলে তারা সশস্ত্র সংগ্রাম শুরু করবে।
এনএসসিএন বৃহস্পতিবার (৮ নভেম্বর) এ বিবৃতি দেয়। এতে বলা হয়, " হিংসাত্মক সংঘাতের সূচনা ঘটানোর জন্য ২০১৫ সালের ৩ আগস্ট স্বাক্ষরিত কাঠামো চুক্তির (এফএ) চেতনাকে সম্মান না করা এবং ইচ্ছাকৃত বিশ্বাসঘাতকতা এবং প্রতিশ্রুতি লঙ্ঘনের কারণে সম্পূর্ণরূপে ভারত এবং এর নেতৃত্ব দায়ি থাকবে।”
এনএসসিএন-এর সাধারণ সম্পাদক ও প্রধান রাজনৈতিক আলোচক টি মুইভা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, "যাই ঘটুক না কেন" এনএসসিএন নাগাদের অনন্য ইতিহাস, সার্বভৌমত্ব, স্বাধীনতা, অঞ্চল, পতাকা এবং সংবিধান রক্ষা করবে।
একটি সরকারী সূত্র দাবি করেছে যে মুইভার নামে বিবৃতিটি তৈরি করেছেন তার দুই চীনা সহযোগী ফুন্থিং শিমরে এবং পামশিন মুইভা। সূত্রটি জানায়, ৯০ বছর বয়সী মুইভার শারীরিক অবস্থা ভালো নয় এবং সরকারের সাথে সাম্প্রতিক আলোচনার তিনি অংশ নেননি। তিনি বর্তমানে ডিমাপুরের হেবরন ক্যাম্পের নিজ বাসভবনে রয়েছেন।
পামশিন মুইভা গত ২০ সেপ্টেম্বর, এনএসসিএন-এর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন।
এনএসসিএন-আইএম ১৯৯৭ সালে কেন্দ্রীয় সরকারের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে।
বিবৃতিতে বলা হয়, ১৯৯৭ সালে মুইভা এবং তার বন্ধু প্রয়াত ইসাক চিশি সু শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে "নাগা রাজনৈতিক সমস্যা" সমাধানের জন্য আলোচনায় যোগ দেন। ওই চুক্তির নীতিগত সিদ্ধান্ত ছিল যে আলোচনাটি নিঃশর্ত এবং প্রধানমন্ত্রীর সর্বোচ্চ পর্যায়ে, তৃতীয় দেশে এবং তৃতীয় পক্ষের মধ্যস্থতায় অনুষ্ঠিত হবে। বিবৃতিতে বলা হয়, এই নীতিমালার ভিত্তিতে ভারত সরকার এবং এনএসসিএন-এর মধ্যে ৬০০ রাউন্ডের বেশি রাজনৈতিক আলোচনা হয়েছে । ২০০২ সালে আমস্টারডামে স্বাক্ষরিত জয়েন্ট কমিউনিককে নাগাদের অনন্য ইতিহাস এবং পরিস্থিতিকে স্বীকৃতি প্রদান এবং স্বীকার করা হয়েছে। ২০১৫ সালের ফ্রেমওয়ার্ক চুক্তিতে স্বীকার করা হয়েছে যে নাগা ইস্যুটি "দুটি সার্বভৌম সত্তার রাজনৈতিক দ্বন্দ্ব"। কারণ এটি একটি "নতুন সম্পর্কের" মধ্যে "সার্বভৌম ক্ষমতা" ভাগ করার কথা বলে।
এনএসসিএন-আইএম নাগা পতাকা এবং সংবিধানকে স্বীকৃতি প্রদান এবং মেনে নিতে অস্বীকার করে ২০১৫ চুক্তির ধারা ও চেতনার সাথে ইচ্ছাকৃতভাবে বিশ্বাসঘাতকতার জন্য "কর্তৃপক্ষ এবং ভারত সরকারের নেতৃত্ব"কে অভিযুক্ত করেছে।
এনএসসিএন প্রতিবেশী আসাম, মণিপুর এবং অরুণাচল প্রদেশের নাগা-অধ্যুষিত এলাকায় বসবাসরত ১২ লাখ নাগাকে নিয়ে 'বৃহত্তর নাগাল্যান্ড' বা নাগালিম গঠনের লক্ষ্যে সংগ্রাম করছে।
নিজেদের জাহাজ
লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর দেওয়ার পর ইরানের সঙ্গে সব ধরণের বাণিজ্য
ও আর্থিক লেনদেন স্থগিতের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।সংযুক্ত আরব
আমিরাতে কিছুটা শান্ত পরিস্থিতির ...
হরমুজ
প্রণালী নিয়ে ইরানের সঙ্গে
যুক্তরাষ্ট্রের চুক্তিতে ওমান ‘বাধা দিলে’ দেশটিতে
বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রায়
ছয় মাস ধরে চলা
যুদ্ধে তেহরানকে আত্মস...
ইরানের
সেনাপ্রধান মেজর জেনারেল আমির
হাতামি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেছেন, এই অঞ্চল রক্ষায়
ন...
যুক্তরাষ্ট্রকে
পরাজয় মেনে নেওয়ার আহ্বান
জানিয়েছে ইরান। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘অত্যন্ত নিকৃষ্ট’ বলে আখ্যায়িত করেছেন।
যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম আরও বাড়বে,
এ জন্য তিন...
মধ্যপ্রাচ্যে
নতুন একটি বিমানবাহী রণতরি পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর
ইউএসএস জর্জ ওয়াশিংটন বিমানবাহী রণতরিকে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে সেখানে থাকা ইউএসএস আব্রাহাম
লিংকনের জায়গায় ম...
রেকর্ড সময়
ধরে মোতায়েন থাকা বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে খাবারের সংকট, পয়ঃনিষ্কাশন
ব্যবস্থার ত্রুটি ও মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সংকটের খবর প্রকাশের পর জাহাজটির পরিস্থিতি
নিয়ে বুধবার (১২ আ...
ইরানের পররাষ্ট্র
মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি জানিয়েছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের
একটি নৌপথের ভৌগোলিক বৈশিষ্ট্য নিয়ে ইরান ও ওমান সমঝোতায় পৌঁছেছে।তিনি বলেন,
এ বিষয়ে যৌথ ঘোষণা প্রস্...
হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে ইরানের সঙ্গে
শিগগিরই একটি সমঝোতা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ।এ খবরে গুরুত্বপূর্ণ এ নৌপথ দিয়ে তেল পরিবহন বাড়তে পারেÑ এমন ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...