বেলারুশ থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে মিয়ানমার
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
মিয়ানমারের সরকারি বাহিনীকে প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা থেকে রক্ষার জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে বেলারুশ। মানবাধিকার গ্রুপ ‘জাস্টিস ফর মিয়ানমার’ এই অভিযোগ করেছে। গ্রুপটি জানিয়েছে যে তারা দুই সরকারের মধ্যে গোপন সামরিক সহযোগিতা বিষয়টি উদঘাটন করতে সক্ষম হয়েছে।
ফাঁস হওয়া তথ্যে দেখা যায়, বেলারুশের রাষ্ট্রীয় মালিকানাধীন বেলস্পেটসভনেশটেকনিকা মিয়ানমার সরকারকে বিশেষভাবে ডিজাইন করা ভি৩ডি রাডার সম্বলিত বিমান প্রতিরক্ষা কমান্ড এবং ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করেছে।
স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু ট্র্যাক করার জন্য এই সিস্টেমে প্যানোরামা অটোমেশন এবং ভোস্টক থ্রি-ডি রাডার রয়েছে। বিশেষ করে প্রতিরোধ যোদ্ধাদের ব্যবহার করা ড্রোন ট্র্যাক করার উপযোগী করে সিস্টেমটি তৈরি করা হয়েছে।
নেপিদো এবং মান্দালয়ের কারখানায় অস্ত্র উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিয়ানমার সরকার বিমান প্রতিরক্ষা প্রযুক্তি বিষয়ে পড়াশুনা করার জন্য সেনা সদস্যদের বেলারুশের স্টেট ইউনিভার্সিটি অফ ইনফরম্যাটিক্স অ্যান্ড রেডিওইলেক্ট্রনিক্সে পাঠিয়েছে।
মিয়ানমারে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়ে ২০২১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের একটি প্রস্তাবের বিরুদ্ধে বেলারুশ ভোট দেয়।
গত শুক্রবার (২৭ জুন), মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং বেলারুশ সফর করেন। এসময় তিনি বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে অস্ত্র বিক্রি ও বিনিয়োগ নিয়ে আলোচনা করেন।
তিনি বেলারুশিয়ান অস্ত্র কোম্পানি অপটিক্যাল অ্যান্ড মেকানিক্যাল অর্গানাইজেশন পরিদর্শন করেন। নাইট-ভিশন ডিভাইস তৈরির জন্য এই প্রতিষ্ঠানের খ্যাতি রয়েছে।
মিয়ানমারের সরকারি মিডিয়া জানায়, শুক্রবার বেলারুশে অধ্যয়নরত সেনা কর্মকর্তাদের সাথে দেখা করেন মিন অং হ্লাইং এবং তাদেরকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উপর মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
দ্য ইরাবতী
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমা মোহাম্মদ আলী মারা গেছেন। আজ সোমবার মাহাথিরের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।হাসমার বয়স হয়েছিল ১০০ বছর। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা...
ইরানের
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, কেয়ামত নেমে এলেও তার দেশ পুনরায় যুদ্ধ
শুরু করার জন্য পুরোপুরি
প্রস্তুত।এনবিসি-র ‘মিট দ্য
প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি
যুক্তরাষ্ট্র ও ...
হামাসের
নেতা খলিল আল-হাইয়া
এক সাক্ষাৎকারে ইসরাইলের আসন্ন নির্বাচনে পরিবর্তনের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে বলেছেন, ইসরাইলিরা
গাজার ‘রক্তকে’ নির্বাচনী প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে বলে তিনি
মনে করে...
যুদ্ধের জেরে
দীর্ঘদিন ধরে কার্যত বন্ধ আছে হরমুজ প্রণালি। এবার বিশ্ববাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ
এ জলপথ খুলে দিতে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ
কথা জানানো হয়েছে।যুক্...
ইরানের
কর্তৃপক্ষ ফরাসি দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ফরাসি ভাষা
শিক্ষা কেন্দ্র বন্ধ করে দিয়েছে।
কেন্দ্রটির বিরুদ্ধে ‘অবৈধ কর্মকাণ্ডে’ জড়িত
থাকার অভিযোগ আনা হয়েছে। এ
ঘটনায় তীব্র প্রতিক্রিয়া...
পাকিস্তানের
উত্তরাঞ্চলে একটি পুলিশ সদর
দপ্তরে বিস্ফোরণ ও বন্দুক হামলায়
নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১-এ দাঁড়িয়েছে। নিহতদের
মধ্যে ১৬ জন পুলিশ
সদস্য রয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক জ্যেষ্ঠ পুলিশ
কর...
বাব
আল-মান্দেব প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ
চলাচল করতে দিতে সম্মত
হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এমনকি ইসরায়েলের জাহাজেও হামলা করবে না বলে জানিয়েছে।
কিন্তু সৌদি আরবের জাহাজকে
কোনও অবস্থাতেই ছাড় দ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...