বাংলাদেশকে তথ্য-যুদ্ধের বিরুদ্ধে সহায়তার প্রস্তাব চীনের
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
বাংলাদেশে স্বৈরশাসনের বিরুদ্ধে জুলাই বিপ্লবের পর থেকে দেশটির সরকারকে চাপে ফেলতে দেশে-বিদেশে সরকারবিরোধী প্রচারণার যে ঢেউ বয়ে যাচ্ছে তা মোকাবেলার জন্য ঢাকাকে সহায়তা করতে চীন এগিয়ে এসেছে।
এ ব্যাপারে দুই দেশের মধ্যে সন্তর্পনে কূটনৈতিক পত্র বিনিময় হয়েছে বলে বিডিমিলিটারি’র এক্স-পোস্টে উল্লেখ করা হয়। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ সরকারকে এ ব্যাপারে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন। তাতে তিনি, মিডিয়ার মিথ্যা বয়ান এবং অনলাইনে মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে নলেজ শেয়ারিং এবং সহযোগিতার প্রস্তাব দেন। এসব মিডিয়া ও অনলাইন পোর্টালের অনেকগুলোর অবস্থান সীমান্তের ওপারে বলে চিহ্নিত করা গেছে।
এ ব্যাপারে একটি যৌথ সেমিনার আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি উভয় পক্ষ রাষ্ট্রের ভাবমূর্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য ডিজিটাল ডোমেইনে প্রয়োজনীয় ব্যবস্থা ও কৌশল বিনিময়ের প্রস্তুতি নিচ্ছে।
এই উদ্যোগের জন্য চীন ইতিমধ্যেই একজন ফোকাল অফিসার নিয়োগ করেছে এবং বাংলাদেশও শীঘ্রই একই উদ্যোগ নেবে বলে আশা করা হচ্ছে।
এক্স-পোস্টে বলা হয়, ঢাকাকে লক্ষ্য করে ক্রমবর্ধমান হাইব্রিড হুমকি এবং সমন্বিত বিভ্রান্তিমূলক প্রচার মোকাবেলায় এ ধরনের অংশীদারিত্ব আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় পরিবর্তনশীল অগ্রাধিকার তুলে ধরে। এখানে মিথ্যা প্রপাগাণ্ড নিয়ন্ত্রণ আঞ্চলিক নিরাপত্তার মতোই গুরুত্বপূর্ণ।
এই প্রকল্পের সঙ্গে জড়িত তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, বয়ান হলো এক রকম অস্ত্র। এর অগ্রভাগে থাকে প্রপাগাণ্ডা। আমরাও একা লড়তে চাই না।
চীনের এই সহযোগিতা তথ্য যুদ্ধ, ডিজিটাল সার্বভৌমত্ব এবং পারসেপশন ম্যানেজমেন্টে বাংলাদেশের সক্ষমতা জোরদার করার ক্ষেত্রে একটি ধাপ হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
ভারতের গোয়েন্দা
সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’ (আরএণ্ডএডব্লিউ) বা েসংক্ষেপে ‘র’-এর প্রধানসহ আরও
তিনজন কর্মকর্তা ৯ আগস্ট - ১০
আগস্ট ঢাকা সফর করেন
বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদ...
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি-ইটালিকে মানবতাবিরোধী
অপরাধী নাতসি ও ফ্যাসিস্টমুক্ত করতে এতোটুকু বেগ পেতে হয়নি। অথচ ২০২৪ সালের ৫ অগাস্টের
পর বাংলাদেশকে মানবতাবিরোধী অপরাধী ফ্যাসিস্টমুক্ত করা ...
সৌদি আরবের
নেতৃত্বাধীন প্রস্তাবিত বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের যৌথ বিবৃতিতে সমর্থন দিয়েছে
বাংলাদেশ। তবে এই সমর্থন সরাসরি সামরিক অভিযানে অংশ নেওয়ার সিদ্ধান্ত নয়। এমনকি বাংলাদেশ
নৌবাহিনী আদৌ য...
আমাদের
দেশের সামরিক বাহিনী কেন্দ্রিক নানা বিষয়ে ভারতীয়
গণমাধ্যমের প্রবল আগ্রহ বেশ চোখে পড়ার
মতো, শুধু তাই নয়,
আমাদের বাহিনী প্রধানরা মুখে দাড়ি রাখবেন
নাকি গোঁফ সেসব নিয়েও
তাদের টকশো'র আয়োজন
...
পাকিস্তান নৌবাহিনীর বহরে অত্যাধুনিক এয়ার ইন্ডিপেনডেন্ট প্রোপালশন (এআইপি) সমৃদ্ধ হাঙ্গর শ্রেণীর সাবমেরিন সংযুক্ত হয়েছে।
এ ধরণের মোট আটটি সাবমেরিন সংগ্রহ করবে দেশটি।
এর চারটি তৈরি হবে চীনে। বাকি ...
ইরান-ইসরাইল যুদ্ধ চলমান। চলছে হামলা-পাল্টা হামলা। এ যুদ্ধ দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে। থামানোর উদ্যোগও নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মুখে বললেও কবে নাগাদ যুদ্ধ থামবে তার কোনো ঠিক নেই...
১. অংশীদারিত্বের মূলনীতি
* যুক্তরাষ্ট্র ও ভারতের নিরাপত্তা সহযোগিতা জাতিসংঘ প্রতিষ্ঠার আদর্শ ও নীতিমালার প্রতি পারস্পরিক অঙ্গীকারের প্রতিফলন।
২. সমুদ্র নিরাপত্তা সহযোগিতা
* যুক্তরাষ্ট্রের রাজ...
বাংলাদেশের সঙ্গে চলতি বছরের মধ্যে একটি বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি সই করতে আগ্রহী জাপান। চুক্তিটি সই হলে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ গবেষণার সুযোগ সৃষ্টি হবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...