জাতিগত সহিংসতায় বিপর্যস্ত উত্তর ভারতের রাজ্য মণিপুরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। চরমপন্থী একটি গোষ্ঠীর কয়েক সদস্যকে গ্রেপ্তারের ঘটনার পর এ বিক্ষোভ শুরু হয়। আর ঘটনার পর রাজ্য সরকার ইন্টারনেট বন্ধ ও কারফিউ জারি করেছে বলে আজ রোববার (৮ জুন) পুলিশ জানিয়েছে। এএফপি
উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যে দুই বছরের বেশি সময় ধরে সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতেই ও প্রধানত খ্রিষ্টান কুকি সম্প্রদায়ের মধ্যে একের পর এক সহিংস সংঘর্ষ হয়ে আসছে। এসব সংঘর্ষে এখন পর্যন্ত ২৫০ জনের বেশি নিহত হয়েছেন।
সর্বশেষ সহিংসতা শুরু হয় গতকাল শনিবার। চরমপন্থী মেইতেই গোষ্ঠী ‘আরামবাই তেংগোল’-এর পাঁচ সদস্য গ্রেপ্তার হওয়ার খবরের পরই এ সংঘর্ষ শুরু হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন কমান্ডারও রয়েছেন।
এ ঘটনায় ক্ষুব্ধ জনতা তাঁদের মুক্তির দাবিতে এক পুলিশ পোস্টে হামলা চালান, একটি বাসে আগুন লাগান এবং ইম্ফলের বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করেন।
মণিপুর পুলিশ ইম্ফল পশ্চিম, বিষ্ণুপুরসহ পাঁচটি জেলায় কারফিউ জারি করেছে ‘বিপজ্জনক আইনশৃঙ্খলা পরিস্থিতির’ কারণে।
পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘জেলা ম্যাজিস্ট্রেটদের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নাগরিকদের অনুরোধ করা হচ্ছে, এ নির্দেশনার সঙ্গে সহযোগিতা করুন।’
আরামবাই তেংগোলের বিরুদ্ধে কুকি সম্প্রদায়ের ওপর নিপীড়নের অভিযোগ আছে। এ ঘটনার পর তারা উপত্যকার জেলাগুলোয় ১০ দিনের ‘বন্ধ্’ ঘোষণা করেছে।
রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় উত্তপ্ত জেলাগুলোয় পাঁচ দিনের জন্য ইন্টারনেট ও মোবাইল ডেটা পরিষেবা বন্ধের নির্দেশ দিয়েছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়।
২০২৩ সালে সহিংসতার সূচনালগ্নে মণিপুরে মাসের পর মাস ইন্টারনেট বন্ধ ছিল। ওই সময় সরকারি হিসাবে প্রায় ৬০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন।
আজও হাজার হাজার মানুষ চলমান সংঘাতের কারণে ঘরে ফিরতে পারছেন না।
মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের মূল কারণ হলো জমি ও সরকারি চাকরিসংক্রান্ত বিষয়।
মানবাধিকারকর্মীরা অভিযোগ করছেন, স্থানীয় নেতারা রাজনৈতিক স্বার্থে জাতিগত বিভাজনকে আরও উসকে দিচ্ছেন।
নিজেদের জাহাজ
লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর দেওয়ার পর ইরানের সঙ্গে সব ধরণের বাণিজ্য
ও আর্থিক লেনদেন স্থগিতের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।সংযুক্ত আরব
আমিরাতে কিছুটা শান্ত পরিস্থিতির ...
হরমুজ
প্রণালী নিয়ে ইরানের সঙ্গে
যুক্তরাষ্ট্রের চুক্তিতে ওমান ‘বাধা দিলে’ দেশটিতে
বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রায়
ছয় মাস ধরে চলা
যুদ্ধে তেহরানকে আত্মস...
ইরানের
সেনাপ্রধান মেজর জেনারেল আমির
হাতামি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেছেন, এই অঞ্চল রক্ষায়
ন...
যুক্তরাষ্ট্রকে
পরাজয় মেনে নেওয়ার আহ্বান
জানিয়েছে ইরান। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘অত্যন্ত নিকৃষ্ট’ বলে আখ্যায়িত করেছেন।
যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম আরও বাড়বে,
এ জন্য তিন...
মধ্যপ্রাচ্যে
নতুন একটি বিমানবাহী রণতরি পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর
ইউএসএস জর্জ ওয়াশিংটন বিমানবাহী রণতরিকে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে সেখানে থাকা ইউএসএস আব্রাহাম
লিংকনের জায়গায় ম...
রেকর্ড সময়
ধরে মোতায়েন থাকা বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে খাবারের সংকট, পয়ঃনিষ্কাশন
ব্যবস্থার ত্রুটি ও মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সংকটের খবর প্রকাশের পর জাহাজটির পরিস্থিতি
নিয়ে বুধবার (১২ আ...
ইরানের পররাষ্ট্র
মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি জানিয়েছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের
একটি নৌপথের ভৌগোলিক বৈশিষ্ট্য নিয়ে ইরান ও ওমান সমঝোতায় পৌঁছেছে।তিনি বলেন,
এ বিষয়ে যৌথ ঘোষণা প্রস্...
হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে ইরানের সঙ্গে
শিগগিরই একটি সমঝোতা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ।এ খবরে গুরুত্বপূর্ণ এ নৌপথ দিয়ে তেল পরিবহন বাড়তে পারেÑ এমন ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...