তেহরানের উত্তরাঞ্চলে একটি পরমাণুবিষয়ক স্থাপনায় ইসরায়েলি হামলার ধ্বংসাবশেষ দ্রুত সরিয়ে ফেলছে ইরান। এর মধ্য দিয়ে সেখানে পারমাণবিক অস্ত্র তৈরির যেকোনো প্রমাণ মুছে যেতে পারে। সংশ্লিষ্ট একটি গবেষণাপ্রতিষ্ঠান এ কথা জানিয়েছে।
ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি বলছে, স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা গেছে, ইরানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো দ্রুত ভেঙে ফেলার উল্লেখযোগ্য তৎপরতা দেখা গেছে। সম্ভবত যেকোনো অভিযুক্ত পারমাণবিক অস্ত্র গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের প্রমাণ মুছে ফেলার চেষ্টা চলছে।
এই ইনস্টিটিউট একটি স্বাধীন গবেষণাপ্রতিষ্ঠান। তারা বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকাতে গবেষণামূলক কাজ করে থাকে। ডেভিড অলব্রাইট প্রতিষ্ঠানটির প্রধান। তিনি একসময় জাতিসংঘের পারমাণবিক পরিদর্শক ছিলেন।
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে জাতিসংঘে ইরানের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি। তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির কথা অস্বীকার করে এসেছে। দেশটির দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, অস্ত্র তৈরির জন্য নয়।
তেহরানের মোজদেহ পরমাণুবিষয়ক স্থাপনা নিয়ে গবেষণাপ্রতিষ্ঠানটি এমন এক সময়ে এ তথ্য জানিয়েছে, যখন জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা তেহরানে পরিদর্শন কার্যক্রম আবারও শুরু করার বিষয়ে আলোচনা চালাচ্ছে। গত ১৩ থেকে ২৪ জুন ইরান–ইসরায়েল সংঘাত এবং ২২ জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর এ আলোচনাপ্রক্রিয়া থমকে যায়।
চারজন কূটনীতিক বলেছেন, ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আবারও আরোপ করার বিষয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রক্রিয়া শুরু করতে পারে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। এসব দেশের অভিযোগ, ২০১৫ সালে সই করা পারমাণবিক চুক্তি ভঙ্গ করেছে ইরান। দেশটিকে পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম থেকে দূরে সরিয়ে রাখতে ওই চুক্তি করা হয়েছিল।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি ওয়াশিংটনে দুই দিনের সফর শেষে সাংবাদিকদের বলেন, আইন অনুযায়ী পারমাণবিক স্থাপনায় আবারও পরিদর্শনের সুযোগ দিতে ইরান বাধ্য। পরিদর্শন কার্যক্রম যত দ্রুত সম্ভব শুরু করা উচিত।
ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রতিবেদনটি বলছে, মোজদেহ পরমাণুবিষয়ক স্থাপনায় (যা লাভিসান–২ নামেও পরিচিত) গত ১৮ জুন দুই দফা বোমাবর্ষণ করেছিল ইসরায়েল। সেদিন ইসরায়েলি বাহিনী ইরানজুড়ে কয়েক শ স্থাপনায় হামলা করেছিল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মোজদেহের ওপর প্রথম দফার ইসরায়েলি হামলায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এর একটি ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড ফিজিকসের সঙ্গে যুক্ত ছিল। আরেকটির সঙ্গে শহীদ করিমি গ্রুপের যোগসূত্র ছিল বলে সন্দেহ করা হয়। ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক-সম্পর্কিত প্রকল্পের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রুপটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র।
দ্বিতীয় দফার ইসরায়েলি হামলায় ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড ফিজিকস ভবন ধ্বংস হয়ে যায়। এ ছাড়া একটি নিরাপত্তা ভবন ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংস হয় একটি ওয়ার্কশপ। ২০ জুন ম্যাক্সার টেকনোলজিসের তোলা একটি স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে এসব তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনটি বলছে, ৩ জুলাই স্যাটেলাইট থেকে তোলা ছবি বিশ্লেষণ করে দেখা যায়, ধ্বংসস্তূপ দ্রুত সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইরান। তারপর ১৯ আগস্ট তোলা ছবিতে দেখা গেছে, অ্যাপ্লাইড ফিজিকস ভবন আর ওয়ার্কশপটি এরই মধ্যে ভেঙে ফেলা হয়েছে। ধ্বংসাবশেষ পুরোপুরি পরিষ্কার করা হয়েছে। এ ছাড়া সেখানকার যে ভবনে শহীদ করিমি গ্রুপের কর্মীরা থাকতেন বলে ধারণা করা হয়, সেটির ধ্বংসস্তূপও সরিয়ে ফেলা হয়েছে।
রয়টার্স
হাকিম
জেফ্রিস যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদের জন্য আনুষ্ঠানিকভাবে
মনোনীত প্রথম কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা হলেন; এটি দেশটির রাজনৈতিক
ইতিহাসে একটি মাইলফলক।বুধবার
অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার ভোটাভ...
কাশম
দ্বীপের দক্ষিণে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন গুলি করে ধ্বংস
করা হয়েছে বলে জানিয়েছে ইরানের
বিপ্লবি গার্ড (আইআরজিসি)।৪০ দিনব্যাপী চাপিয়ে দেয়া যুদ্ধ শেষ হওয়ার পর
থেকে আইআরজিসি অ্যারোস্পেস ফ...
ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে হুতিদের অবস্থান লক্ষ্য করে ৬৬১টি হামলা চালানোর কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এসব হামলায় অন্তত ১৭৩ জন হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবিও করেছে তারা।ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হ...
তিন
দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো রোববার (১৫ নভেম্বর)
ইরানি ড্রোন হামলার শিকার হয়ে বিকট বিস্ফোরণের
শব্দে কেঁপে উঠেছে ক্ষুদ্র উপসাগরীয় দেশ বাহরাইন, এর
মধ্যদিয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধের দীর্ঘ বিরতির অবসান...
ইরানের
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, দক্ষিণ ইরানে একটি টেলিযোগাযোগ টাওয়ারে
বিমান হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক রাডার
স্থাপনায় হামলা চালিয়েছে তারা।ইরানের
রাষ...
মার্কিন
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার (১০ নভেম্বর) বলেছেন যে, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক
অভিযান পরিচালনার কোনো প্রয়োজন নেই।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক
নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধ
বেশ ভালোভা...
যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলের প্রতি ব্যাপক জন-অসন্তোষ, ইরানের সঙ্গে
চলমান যুদ্ধের বিরুদ্ধে জনমত এবং জ্বালানির মূল্যবৃদ্ধিই গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে
রিপাবলিকানদে...
ইসরায়েলের
প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে সরকার
গঠনের আমন্ত্রণ পাওয়ার পর একটি ‘ন্যাশনাল
ইমার্জেন্সি গভর্নমেন্ট’ বা জাতীয় জরুরি
সরকার গঠনে তৎপরতা শুরু
করেছেন গাদি আইজেনকট। এ
জন্য তাঁকে জোট ক...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি ...