দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর জেট ও হেলিকপ্টার বিধ্বস্ত
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
দক্ষিণ চীন সাগরে রোববার (২৬ অক্টোবর) পৃথক দুর্ঘটনায় মার্কিন নৌবাহিনীর দুটি বিমান বিধ্বস্ত হয়েছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রথম দুর্ঘটনাটি একটি এমএইচ-৬০আর সি হক হেলিকপ্টারে। হেলিকপ্টারটি ‘বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ থেকে নিয়মিত অভিযান পরিচালনা কালে দক্ষিণ চীন সাগরের জলে বিধ্বস্ত হয়।’
অনুসন্ধান ও উদ্ধারকারী দল হেলিকপ্টারে থাকা তিনজন ক্রু সদস্যকে উদ্ধার করেছে।
নৌবাহিনীর জানায়, প্রথম দুর্ঘটনার আধা ঘন্টা পরে, একটি বোয়িং এফ/এ-১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমান ইউএসএস নিমিৎজ থেকে ‘নিয়মিত অভিযান পরিচালনা করার সময়’ দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত হয়।
নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, জাহাজে থাকা উভয় ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, সংশ্লিষ্ট সকল কর্মী নিরাপদ ও স্থিতিশীল রয়েছে।
মার্কিন নৌবাহিনী জানিয়েছে, উভয় ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম এশিয়া সফরে এই অঞ্চলে অবস্থান করার সময় এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এশিয়ার বেশ কয়েকটি দেশ সফর শুরু করার প্রস্তুতি নেওয়ার সময় এসব দুর্ঘটনা ঘটে।
এই বছরের শুরুতে, মধ্যপ্রাচ্যে অভিযান চালানোর সময় দুটি মার্কিন যুদ্ধবিমান মার্কিন নৌবাহিনীর হ্যারি এস. ট্রুম্যান বিমানবাহী রণতরী থেকে সাগরে পড়ে যায়।
এএফপি
নিজেদের জাহাজ
লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর দেওয়ার পর ইরানের সঙ্গে সব ধরণের বাণিজ্য
ও আর্থিক লেনদেন স্থগিতের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।সংযুক্ত আরব
আমিরাতে কিছুটা শান্ত পরিস্থিতির ...
হরমুজ
প্রণালী নিয়ে ইরানের সঙ্গে
যুক্তরাষ্ট্রের চুক্তিতে ওমান ‘বাধা দিলে’ দেশটিতে
বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রায়
ছয় মাস ধরে চলা
যুদ্ধে তেহরানকে আত্মস...
ইরানের
সেনাপ্রধান মেজর জেনারেল আমির
হাতামি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেছেন, এই অঞ্চল রক্ষায়
ন...
যুক্তরাষ্ট্রকে
পরাজয় মেনে নেওয়ার আহ্বান
জানিয়েছে ইরান। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘অত্যন্ত নিকৃষ্ট’ বলে আখ্যায়িত করেছেন।
যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম আরও বাড়বে,
এ জন্য তিন...
মধ্যপ্রাচ্যে
নতুন একটি বিমানবাহী রণতরি পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর
ইউএসএস জর্জ ওয়াশিংটন বিমানবাহী রণতরিকে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে সেখানে থাকা ইউএসএস আব্রাহাম
লিংকনের জায়গায় ম...
রেকর্ড সময়
ধরে মোতায়েন থাকা বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে খাবারের সংকট, পয়ঃনিষ্কাশন
ব্যবস্থার ত্রুটি ও মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সংকটের খবর প্রকাশের পর জাহাজটির পরিস্থিতি
নিয়ে বুধবার (১২ আ...
ইরানের পররাষ্ট্র
মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি জানিয়েছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের
একটি নৌপথের ভৌগোলিক বৈশিষ্ট্য নিয়ে ইরান ও ওমান সমঝোতায় পৌঁছেছে।তিনি বলেন,
এ বিষয়ে যৌথ ঘোষণা প্রস্...
হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে ইরানের সঙ্গে
শিগগিরই একটি সমঝোতা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ।এ খবরে গুরুত্বপূর্ণ এ নৌপথ দিয়ে তেল পরিবহন বাড়তে পারেÑ এমন ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...