গত দেড় বছর ধরে জ্বলছে মণিপুর। এই সময়ের মধ্যে এই নিয়ে মাত্র দু’বার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। বুধবার এক্স হ্যান্ডলে ভিডিয়ো-বার্তায় বলেন, ‘জিরিবামে তিন মহিলা ও তিনটি শিশুকে অপহরণ করে খুন করেছে কুকি জঙ্গিরা। আমি সেই ঘটনায় মর্মাহত ও ক্রুদ্ধ। আমি প্রবল ভাবে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। অপরাধীদের খোঁজ চলছে। দ্রুত প্রাপ্য শাস্তি পাবে।’
তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রীর কথায়, সে দিন নিরাপত্তাবাহিনী তৎক্ষণাৎ হামলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তার জেরেই ১০ জন জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়। এই তৎপরতার জন্য সেখানে মোতেয়ন থাকা সিআরপিএফ সদস্যদের প্রশংসাও করেন তিনি। যদিও কুকিদের দাবি, জিরিবামে সিআরপিএফ সেদিন যে ১১ জনকে হত্যা করেছিল, তাঁরা প্রত্যেকেই কুকিদের ‘ভিলেজ ভলান্টিয়ার।’
সে দাবি অবশ্য সরকার মানছে না। এই পরিস্থিতিতে মণিপুর সরকার এ দিন এক নির্দেশিকায় জানিয়েছে, শান্তি রক্ষার্থে যে সাতটি জেলায় গত চার দিন ধরে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে, তা আরও তিন দিন বহাল রাখা হচ্ছে। পূর্ব ও পশ্চিম ইম্ফল, কাকচিং, বিষ্ণুপুর, থৌবল, চূড়াচাঁদপুর এবং কাংপোকপি জেলায় এই নিয়ন্ত্রণ কার্যকর থাকছে। ইম্ফল এবং সংলগ্ন অঞ্চলে এখনও বিক্ষোভ, প্রতিবাদ চলছে। তবে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, বিষ্ণুপুর, কাকচিং এবং থৌবালে কার্ফু আংশিক শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই পাঁচ জেলায় ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কার্ফু শিথিল থাকবে। যদিও চলতি সপ্তাহে বন্ধই থাকবে স্কুল-কলেজ।
এ দিকে, সোমবার ২৫ নভেম্বর থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন৷ তার আগে অগ্নিগর্ভ মণিপুর ইস্যুতে প্রবল চাপে মোদী সরকার৷ কোমর বেঁধে তৈরি বিরোধী শিবির৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের দাবি তোলার পাশাপাশি মণিপুর পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে বিরোধী শিবির৷ তবে কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ চিদম্বরম মঙ্গলবার মণিপুরের জনজাতিদের ‘রিজিওনাল অটোনমি’ নিয়ে সওয়াল করায় ক্ষুব্ধ সে রাজ্যের কংগ্রেস।
দলের পক্ষে সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি লিখে জানানো হয়েছে, ‘এমন বিস্ফোরক পরিস্থিতিতে চিদম্বরমের মন্তব্য অত্যন্ত অনভিপ্রেত। তাঁর মন্তব্যে কুকিদের দাবির প্রতি পক্ষপাতিত্ব রয়েছে।’ বিশ্লেষকদের একাংশের মত, এটাকে পাল্টা হাতিয়ার করতে পারে বিজেপি।
যদিও রাজ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন প্রাক্তন সেনা কর্তারা৷ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডি এস হুডা বলেন, ‘আইন শৃঙ্খলার উপর থেকে ভরসা চলে গিয়েছে কয়েকটি সম্প্রদায়ের... সেনার কাজে বাধা দিচ্ছেন মহিলারা... এই দৃশ্য কাঙ্ক্ষিত নয়।’ অসম রাইফেলসের এক প্রাক্তন ডিজির দাবি, ‘দিল্লিতে নয়, মণিপুর সমস্যার সমাধান করতে গেলে সেখানে দাঁড়িয়েই করতে হবে৷ গত দেড় বছরে সরকারের তরফে এই প্রচেষ্টা করা হয়নি৷
এই সময়
ইয়েমেনের
বন্দরনগরী হোদেইদাহের দক্ষিণাঞ্চলে ইরান–সমর্থিত হুতি
বিদ্রোহীদের হামলায় অন্তত ১৪ সরকারি সেনা
নিহত হয়েছেন। ইয়েমেন সরকারের এক সামরিক কর্মকর্তা
আজ রোববার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত
...
আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী এবং তাদের মিত্র
তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীরা শনিবার (৪ জুলাই) মালিজুড়ে নতুন করে সমন্বিত
হামলা চালিয়েছে। কয়েক মাস আগে
একই ধরনের হামলায় দেশটির সামরিক জান্তাকে বড় ধাক্কা দ...
ইউক্রেনের
পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর কস্তিয়ান্তিনিভকা দখলের দাবি
করেছে রাশিয়া। গত শুক্রবার রুশ
সেনাবাহিনী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানায়, দীর্ঘদিন লড়াইয়ের পর শহরটি তা...
যুক্তরাষ্ট্র
শনিবার (৪ জুলাই) ২৫০ বছরে পদার্পণ
করেছে। তবে স্বাধীনতার এই
ঐতিহাসিক বার্ষিকী উদ্যাপিত হচ্ছে গভীর রাজনৈতিক বিভাজনের
প্রেক্ষাপটে। একই সঙ্গে প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প এ উদ্যাপনের কেন্...
হরমুজ প্রণালি বন্ধ হওয়া এবং লোহিত সাগরে উত্তেজনার ফলে বিশ্ব বাণিজ্যের নৌপথের মানচিত্র বদলে যাচ্ছে। সমুদ্র ও পণ্য পরিবহন সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এখন বিশ্বজুড়ে কন্টেইনারবাহী জাহাজের যাতায়াতের প্রধ...
মরক্কোতে সামরিক মহড়া চলাকালে যুক্তরাষ্ট্রের দুজন সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড (আফ্রিকম) এই তথ্য জানিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ মার্কিন সেনারা ‘আফ্রিকান লায়ন ২০২৬...
ইসরায়েল-ইরান যুদ্ধের মধ্যেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে ৮ দশমিক ৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে দেশটির সরকার। যুক্...
ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ হলে ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন করে মূল্যায়ন করা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
মঙ্গলবার (৩১ মার্চ) ফক্স নিউজে উপস্থাপক শন...
চীন ও রাশিয়া
চলতি মাসেই তাদের যৌথ বার্ষিক নৌ-মহড়ার আয়োজন করবে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরের কয়েকটি
এলাকায় যৌথ টহল পরিচালনা করবে। চীনের প্রতিরক্ষা মন্...
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বৃহস্পতিবার (২ এপ্রিল) নয়াদিল্লিতে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেন এব...