লন্ডন-ভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিন ‘দ্য ইকোনমিস্ট’ বাংলাদেশকে ২০২৪ সালের ‘কান্ট্রি অব দ্য ইয়ার’ খেতাবে ভূষিত করেছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতনের স্বীকৃতিস্বরূপ এই খেতাব দেওয়া হয়েছে।
ম্যাগাজিনটি ১৯ ডিসেম্বর তাদের ওয়েবসাইটে ঘোষণা দিয়ে বলেছে, ‘আমাদের এবারের বিজয়ী বাংলাদেশ, যারা একজন স্বৈরাচারকে উৎখাত করেছে।’
এছাড়া গত ৮ ডিসেম্বর বাশার আল-আসাদের অর্ধ শতাব্দীর নিষ্ঠুর বংশানুক্রমিক একনায়কত্বের অবসান ঘটিয়ে সিরিয়া রানার-আপ হয়েছে।
ইকোনমিস্ট উল্লেখ করেছে, আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়, যিনি সাড়ে ১৭ কোটি জনসংখ্যার দেশটি ১৫ বছর ধরে শাসন করছিলেন। ম্যাগাজিন উল্লেখ করেছে যে কিভাবে একজন স্বাধীনতা সংগ্রামীর কন্যা দমনপীড়নমূলক শাসক হয়ে উঠেছিলেন, নির্বাচনে কারচুপি করেছিলেন, বিরোধীদের কারাগারে পাঠিয়েছিলেন এবং নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের গুলি করার নির্দেশ দিয়েছিলেন।
‘তার শাসনামলে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়েছে’ বলেও ম্যাগাজিনে উল্লেখ করা হয়েছে।
দ্য ইকোনমিস্ট জানিয়েছে, বাংলাদেশে ক্ষমতার পালাবদলে প্রতিশোধমূলক সহিংসতার ইতিহাস রয়েছে। তবে এবারের পরিবর্তনটি উৎসাহব্যঞ্জক। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অস্থায়ী অন্তর্বর্তী সরকার, শিক্ষার্থী, সেনাবাহিনী, ব্যবসায়ী ও সুশীল সমাজের সমর্থন পাচ্ছে। এই সরকার আইন-শৃঙ্খলা ফিরিয়ে এনেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে।
২০২৫ সালে এই সরকারকে ভারতের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করতে হবে এবং নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করতে হবে। এদিকে প্রথমে নিশ্চিত করতে হবে যে আদালত নিরপেক্ষ এবং বিরোধীদলকে সংগঠিত হওয়ার সময় দিতে হবে।
ইকোনমিস্ট জানিয়েছে, ‘আর এসব কাজ সহজ হবে না। তারপরও একজন স্বৈরাচারকে উৎখাত করায় এবং অনেক উদার সরকারের পথে এগিয়ে যাওয়ার জন্য এবার বাংলাদেশ আমাদের ‘কান্ট্রি অব দ্য ইয়ার’ হয়েছে।’
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমা মোহাম্মদ আলী মারা গেছেন। আজ সোমবার মাহাথিরের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।হাসমার বয়স হয়েছিল ১০০ বছর। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা...
ইরানের
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, কেয়ামত নেমে এলেও তার দেশ পুনরায় যুদ্ধ
শুরু করার জন্য পুরোপুরি
প্রস্তুত।এনবিসি-র ‘মিট দ্য
প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি
যুক্তরাষ্ট্র ও ...
হামাসের
নেতা খলিল আল-হাইয়া
এক সাক্ষাৎকারে ইসরাইলের আসন্ন নির্বাচনে পরিবর্তনের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে বলেছেন, ইসরাইলিরা
গাজার ‘রক্তকে’ নির্বাচনী প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে বলে তিনি
মনে করে...
যুদ্ধের জেরে
দীর্ঘদিন ধরে কার্যত বন্ধ আছে হরমুজ প্রণালি। এবার বিশ্ববাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ
এ জলপথ খুলে দিতে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ
কথা জানানো হয়েছে।যুক্...
ইরানের
কর্তৃপক্ষ ফরাসি দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ফরাসি ভাষা
শিক্ষা কেন্দ্র বন্ধ করে দিয়েছে।
কেন্দ্রটির বিরুদ্ধে ‘অবৈধ কর্মকাণ্ডে’ জড়িত
থাকার অভিযোগ আনা হয়েছে। এ
ঘটনায় তীব্র প্রতিক্রিয়া...
পাকিস্তানের
উত্তরাঞ্চলে একটি পুলিশ সদর
দপ্তরে বিস্ফোরণ ও বন্দুক হামলায়
নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১-এ দাঁড়িয়েছে। নিহতদের
মধ্যে ১৬ জন পুলিশ
সদস্য রয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক জ্যেষ্ঠ পুলিশ
কর...
বাব
আল-মান্দেব প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ
চলাচল করতে দিতে সম্মত
হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এমনকি ইসরায়েলের জাহাজেও হামলা করবে না বলে জানিয়েছে।
কিন্তু সৌদি আরবের জাহাজকে
কোনও অবস্থাতেই ছাড় দ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...