কম্বোডিয়া সীমান্তে থাই সেনা নিহত, পাল্টা বিমান হামলা থাইল্যান্ডের
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
থাইল্যান্ড ও কম্বোডিয়া নতুন করে আন্তসীমান্ত সংঘর্ষে জড়িয়েছে। থাই সেনাবাহিনী সোমবার (৮ ডিসেম্বর) বলেছে, সীমান্তে কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষে এক থাই সেনাসদস্য নিহত হয়েছেন। আরও কয়েকজন আহত হয়েছেন।
থাইল্যান্ড ও কম্বোডিয়া দুই পক্ষই সীমান্তে নতুন করে গোলাগুলির জন্য একে অপরকে দায়ী করেছে। এদিকে থাই সেনাবাহিনীর বরাতে রয়টার্স বলেছে, কম্বোডিয়ার সঙ্গে বিরোধপূর্ণ সীমান্তে বিমান হামলা শুরু করেছে থাইল্যান্ড।
সোমবার ভোরে উবন রাচাথানি প্রদেশে কম্বোডিয়ার সেনারা থাইল্যান্ডের বাহিনীর ওপর গুলি চালানোর পর থাই সেনাবাহিনীর মুখপাত্র উইনথাই সুবারি একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেন, সেনাবাহিনী খবর পেয়েছে যে থাই সেনাদের ওপর আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলা করা হয়েছে। এ ঘটনায় একজন সেনা নিহত ও চারজন আহত হয়েছেন।
এদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচিয়াতা বলেন, ভোরে প্রিয়াহ ভিহিয়ার ও ওদ্দার মিনচে প্রদেশে কম্বোডিয়ার সেনাদের ওপর থাই বাহিনীই প্রথম হামলা চালিয়েছে। তিনি আরও দাবি করেন, হামলার জবাবে কম্বোডিয়া পাল্টা হামলা চালায়নি।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, থাই সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল উইনতাই সুবারি বলেছেন, থাইল্যান্ড কম্বোডিয়ার সঙ্গে তাদের বিরোধপূর্ণ সীমান্তে বিমান হামলা শুরু করেছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলার পর এ হামলা শুরু হয়।
চলতি বছরের জুলাইয়েও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘাত শুরু হয়েছিল। তখন এই সীমান্তবিরোধ টানা পাঁচ দিনের যুদ্ধে রূপ নিয়েছিল। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হয়। গত অক্টোবরে কুয়ালালামপুরে দুই দেশের মধ্যে বর্ধিত মেয়াদে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প উপস্থিত ছিলেন।
এএফপি, রয়টার্স
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমা মোহাম্মদ আলী মারা গেছেন। আজ সোমবার মাহাথিরের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।হাসমার বয়স হয়েছিল ১০০ বছর। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা...
ইরানের
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, কেয়ামত নেমে এলেও তার দেশ পুনরায় যুদ্ধ
শুরু করার জন্য পুরোপুরি
প্রস্তুত।এনবিসি-র ‘মিট দ্য
প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি
যুক্তরাষ্ট্র ও ...
হামাসের
নেতা খলিল আল-হাইয়া
এক সাক্ষাৎকারে ইসরাইলের আসন্ন নির্বাচনে পরিবর্তনের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে বলেছেন, ইসরাইলিরা
গাজার ‘রক্তকে’ নির্বাচনী প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে বলে তিনি
মনে করে...
যুদ্ধের জেরে
দীর্ঘদিন ধরে কার্যত বন্ধ আছে হরমুজ প্রণালি। এবার বিশ্ববাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ
এ জলপথ খুলে দিতে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ
কথা জানানো হয়েছে।যুক্...
ইরানের
কর্তৃপক্ষ ফরাসি দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ফরাসি ভাষা
শিক্ষা কেন্দ্র বন্ধ করে দিয়েছে।
কেন্দ্রটির বিরুদ্ধে ‘অবৈধ কর্মকাণ্ডে’ জড়িত
থাকার অভিযোগ আনা হয়েছে। এ
ঘটনায় তীব্র প্রতিক্রিয়া...
পাকিস্তানের
উত্তরাঞ্চলে একটি পুলিশ সদর
দপ্তরে বিস্ফোরণ ও বন্দুক হামলায়
নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১-এ দাঁড়িয়েছে। নিহতদের
মধ্যে ১৬ জন পুলিশ
সদস্য রয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক জ্যেষ্ঠ পুলিশ
কর...
বাব
আল-মান্দেব প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ
চলাচল করতে দিতে সম্মত
হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এমনকি ইসরায়েলের জাহাজেও হামলা করবে না বলে জানিয়েছে।
কিন্তু সৌদি আরবের জাহাজকে
কোনও অবস্থাতেই ছাড় দ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...