ইসরায়েলের বিমান প্রতিরক্ষা সামর্থ্য ফুরিয়ে যাচ্ছে দ্রুত
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ইসরায়েলের অ্যারো অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টরের মজুদ মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। এতে তেল আবিব এবং ওয়াশিংটনের প্রতিরক্ষা মহলে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। কারণ ইহুদি রাষ্ট্রটি ইরানের প্রবল ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলা করতে গিয়ে রীতিমত হিমশিম খাচ্ছে।
পরিচয় গোপন রাখার শর্তে মার্কিন প্রতিরক্ষা সূত্রগুলো দেশটির সংবাদমাধ্যমকে এ কথা বলেছে। সূত্রগুলো বলছে যে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই) এবং বোয়িংয়ের যৌথভাবে তৈরি এ্যারো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নামে পরিচিত দেশটির সবচেয়ে কৌশলগত ‘এক্সো-এটমোসফেরিক ডিফেন্স সিস্টেমের’ রসদ দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ফলে ইসরায়েল এখন সবচেয়ে কঠিন ক্ষেপণাস্ত্র ও ড্রোন সঙ্কটের মুখোমুখি।
এই ঘাটতি ইতিমধ্যেই ইসরায়েলি রণ পরিকল্পনাকারীদের ক্রমেই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। মানে কোন ক্ষেপনাস্ত্রটিকে বাধা দেয়া হবে আর কোনটি দেয়া হবে না তাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হচ্ছে। এতে জনবহুল নগর কেন্দ্র এবং কৌশলগত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বেড়ে গেছে।
গত সপ্তাহে ইসরায়েলে আকস্মিকভাবে ইরানে হামলা শুরু করলে এই সঙ্কট তৈরি হয়। প্রতিশোধ হিসেবে ইরানও কয়েক শ’ ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সেই সাথে ছিল আত্মঘাতী ড্রোনের ঝাঁক। এগুলো ইসরায়েলের বহু-স্তরের বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অনেকাংশে অচল করে দেয়।
ইসরায়েলের আয়রন ডোম স্বল্প-পাল্লার ক্ষেপনাস্ত্র এবং ডেভিড’স স্লিং মাঝারি-পাল্লার ক্ষেপনাস্ত্র মোকাবেলা করে। কিন্তু দূর-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে ইসরায়েলের প্রধান ঢাল - অ্যারো সিস্টেম - এখন অকার্যকর হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদলে বলা হয়েছে, ওয়াশিংটন দীর্ঘদিন ধরে অ্যারো ক্ষেপণাস্ত্রের ঘাটতি সম্পর্কে সচেতন ছিল। তাই তারা দ্রুত সামরিক সহায়তা পাঠানো এবং যৌথ ইনভেন্টরি শেয়ারিংয়ের মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা জোরদার করার জন্য পর্দার আড়ালে কাজ করছিল।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমা মোহাম্মদ আলী মারা গেছেন। আজ সোমবার মাহাথিরের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।হাসমার বয়স হয়েছিল ১০০ বছর। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা...
ইরানের
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, কেয়ামত নেমে এলেও তার দেশ পুনরায় যুদ্ধ
শুরু করার জন্য পুরোপুরি
প্রস্তুত।এনবিসি-র ‘মিট দ্য
প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি
যুক্তরাষ্ট্র ও ...
হামাসের
নেতা খলিল আল-হাইয়া
এক সাক্ষাৎকারে ইসরাইলের আসন্ন নির্বাচনে পরিবর্তনের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে বলেছেন, ইসরাইলিরা
গাজার ‘রক্তকে’ নির্বাচনী প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে বলে তিনি
মনে করে...
যুদ্ধের জেরে
দীর্ঘদিন ধরে কার্যত বন্ধ আছে হরমুজ প্রণালি। এবার বিশ্ববাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ
এ জলপথ খুলে দিতে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ
কথা জানানো হয়েছে।যুক্...
ইরানের
কর্তৃপক্ষ ফরাসি দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ফরাসি ভাষা
শিক্ষা কেন্দ্র বন্ধ করে দিয়েছে।
কেন্দ্রটির বিরুদ্ধে ‘অবৈধ কর্মকাণ্ডে’ জড়িত
থাকার অভিযোগ আনা হয়েছে। এ
ঘটনায় তীব্র প্রতিক্রিয়া...
পাকিস্তানের
উত্তরাঞ্চলে একটি পুলিশ সদর
দপ্তরে বিস্ফোরণ ও বন্দুক হামলায়
নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১-এ দাঁড়িয়েছে। নিহতদের
মধ্যে ১৬ জন পুলিশ
সদস্য রয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক জ্যেষ্ঠ পুলিশ
কর...
বাব
আল-মান্দেব প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ
চলাচল করতে দিতে সম্মত
হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এমনকি ইসরায়েলের জাহাজেও হামলা করবে না বলে জানিয়েছে।
কিন্তু সৌদি আরবের জাহাজকে
কোনও অবস্থাতেই ছাড় দ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...