আদানি ঘুষকাণ্ড নিয়ে আলোচনার দাবিতে তৃতীয় দিনেও অচল ভারতের লোকসভা
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ নিয়ে আলোচনার দাবিতে আজ বুধবারও লোকসভার দুই কক্ষের অধিবেশন সারা দিনের জন্য মুলতবি হয়ে গেল। ঘুষকাণ্ড ছাড়াও লোকসভা ও রাজ্যসভায় মণিপুর সংকট, সম্ভলের হিংসাসহ যতগুলো মুলতবি প্রস্তাব পেশ করা হয়েছিল, একটিও গ্রাহ্য না হওয়ায় বিরোধীরা সভার কাজ চালাতে বাধা দেন। ফলে দুই কক্ষের অধিবেশন সারা দিনের মতো মুলতবি করে দেওয়া হয়। শীতকালীন অধিবেশনের প্রথম তিন দিনই সংসদের দুই কক্ষের স্বাভাবিক কাজ ব্যাহত হলো।
আদানি প্রসঙ্গ নিয়ে এর আগেও বিরোধী নেতারা সংসদে সরব হয়েছিলেন। কিন্তু কোনো কক্ষেই সেই প্রসঙ্গ উত্থাপন পর্যন্ত করতে দেওয়া হয়নি। হিন্ডেনবার্গ প্রতিবেদন নিয়ে আলোচনার অনুমতি দেওয়া হয়নি। ভারতের শেয়ারবাজারের নিয়ন্ত্রক ‘সেবি’র চেয়ারম্যান মাধবী পুরী বুচকে সংসদীয় কমিটিতে হাজিরও করানো যায়নি। শুধু তাই নয়, সংসদের দুই কক্ষের কার্যবিবরণী থেকে ‘আদানি’ শব্দটিও বাদ দেওয়া হয়েছে।
গত ১০ বছরে বিরোধীদের আনা কোনো মুলতবি প্রস্তাবই সংসদে আলোচনার জন্য গৃহীত হয়নি। এমনকি পূর্ব লাদাখের গালওয়ানে ভারত-চীন সংঘর্ষের পরও তা নিয়ে আলোচনার অনুমতি দেওয়া হয়নি। কাজেই আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে ঘুষসংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্রের আদালতের অভিযোগ নিয়ে সরকার যে আলোচনায় রাজি হবে না, বিরোধীদেরও তা জানা। তবু বিরোধীরা নিজেদের দাবিতে অনড় থাকার সিদ্ধান্ত নেয়। সংসদের উভয় কক্ষও প্রধানত সেই কারণে অচল রইল।
গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সখ্য নিয়ে কংগ্রেস বরাবরই সমালোচনায় মুখর। এবার তা জোরাল হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতের পদক্ষেপের দরুণ। তথ্য গোপন করে বাজার থেকে অনৈতিকভাবে সম্পদ সংগ্রহের অভিযোগে সে দেশের আদালত গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পদক্ষেপের পর কেনিয়া সরকার আদানির সঙ্গে হওয়া দুটি চুক্তি বাতিল করেছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কা আদানির শিল্প চুক্তি নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। ফ্রান্সের সংস্থা ‘টোটাল এনার্জি’ আদানির মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই গোষ্ঠীকে অর্থ সাহায্য করবে না বলে জানিয়ে দিয়েছে।
আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা মুডি’জ ও ‘ফিচ’ আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার মূল্যায়ন ‘স্থিতিশীল’ থেকে ‘নেতিবাচক’ করে দিয়েছে। এর ফলে বাজার থেকে তাদের অর্থ ঋণ পাওয়া কঠিন হয়ে যাবে। বিরোধীদের বক্তব্য, আদানির জন্য বৈশ্বিক দুনিয়ায় ভারতের ভাবমূর্তি নষ্ট হয়েছে।
আমাদের
দেশের সামরিক বাহিনী কেন্দ্রিক নানা বিষয়ে ভারতীয়
গণমাধ্যমের প্রবল আগ্রহ বেশ চোখে পড়ার
মতো, শুধু তাই নয়,
আমাদের বাহিনী প্রধানরা মুখে দাড়ি রাখবেন
নাকি গোঁফ সেসব নিয়েও
তাদের টকশো'র আয়োজন
...
পাকিস্তান নৌবাহিনীর বহরে অত্যাধুনিক এয়ার ইন্ডিপেনডেন্ট প্রোপালশন (এআইপি) সমৃদ্ধ হাঙ্গর শ্রেণীর সাবমেরিন সংযুক্ত হয়েছে।
এ ধরণের মোট আটটি সাবমেরিন সংগ্রহ করবে দেশটি।
এর চারটি তৈরি হবে চীনে। বাকি ...
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফর অত্যন্ত সফল হয়েছে। ‘ভবিষ্যৎ বাদশাহ’র জন্য রীতিমতো লালগালিচা বিছিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি, গত কয়েক বছর ধরে যুবরাজকে নিয়ে চলা সমালোচনার জবা...
আফগানিস্তানের অভ্যন্তরে ‘সন্ত্রাসীদের’ আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সাম্প্রতিক সময়ে দেশটিতে হওয়া ধারাবাহিক আত্মঘাতী বোমা হামলার জন্য আফগান ভূখণ্ড থেকে পরিচালিত যোদ্ধাদের দায়ী করা...
ইরান-ইসরাইল যুদ্ধ চলমান। চলছে হামলা-পাল্টা হামলা। এ যুদ্ধ দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে। থামানোর উদ্যোগও নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মুখে বললেও কবে নাগাদ যুদ্ধ থামবে তার কোনো ঠিক নেই...
১. অংশীদারিত্বের মূলনীতি
* যুক্তরাষ্ট্র ও ভারতের নিরাপত্তা সহযোগিতা জাতিসংঘ প্রতিষ্ঠার আদর্শ ও নীতিমালার প্রতি পারস্পরিক অঙ্গীকারের প্রতিফলন।
২. সমুদ্র নিরাপত্তা সহযোগিতা
* যুক্তরাষ্ট্রের রাজ...
যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এই ভারত। তাদের সঙ্গে সম্পর্কের এই অবনতি দেশটিকে ইতিমধ্যেই এক কঠিন অবস্থায় ফেলেছে। এখন ভারতের জন্য আরেকটি দুশ্চিন...
দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আবারও বড় ধরনের ঝড় উঠেছে। এবার ঝড়ের কেন্দ্রবিন্দু নেপাল। সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধকরণের সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংস বিক্ষোভ শুরু হয়। এটি দ্রুতই ভয়াবহ রূপ ন...
চীন ও রাশিয়া
চলতি মাসেই তাদের যৌথ বার্ষিক নৌ-মহড়ার আয়োজন করবে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরের কয়েকটি
এলাকায় যৌথ টহল পরিচালনা করবে। চীনের প্রতিরক্ষা মন্...
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বৃহস্পতিবার (২ এপ্রিল) নয়াদিল্লিতে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেন এব...