চীনের একটি বিমানবাহী রণতরী জাপানের অর্থনৈতিক জলসীমায় ঢুকে পড়েছে বলে জানিয়েছে টোকিও। এরপর তারা ওই এলাকা থেকে বেরিয়ে যুদ্ধবিমান দিয়ে মহড়া চালায়। এএফপি
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার ‘লিয়াওনিং’ নামের বিমানবাহী রণতরীর সঙ্গে ছিল দু’টি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ ও একটি রসদবাহী জাহাজ। রণতরীটি জাপানের সর্বাপেক্ষা পূর্বের দ্বীপ মিনামিতোরির দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩০০ কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করে।
জাপানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, এই প্রথম কোনো চীনা রণতরী জাপানের ওই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) প্রবেশ করল।
তিনি আরো জানান, চীনের এমন তৎপরতাকে নিজেদের দূরপাল্লার সামরিক সক্ষমতা বাড়ানোর কৌশল বলেই দেখছে জাপান।
চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন এ নিয়ে চীনকে ‘উপযুক্ত বার্তা’ দেওয়া হয়েছে। তবে তা আনুষ্ঠানিক প্রতিবাদ কি না, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানায়, চীনের বিমানবাহী রণতরী লিয়াওনিং ও এর সঙ্গে থাকা জাহাজগুলো দেশটির অর্থনৈতিক জলসীমা (ইইজেড) থেকে বের হয়ে যাওয়ার পর, রোববার সেখানেই যুদ্ধবিমান ও হেলিকপ্টার দিয়ে উড্ডয়ন ও অবতরণের মহড়া চালায়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে জাপান ওই এলাকায় নিজেদের যুদ্ধজাহাজ ‘হাগুরো’ মোতায়েন করেছে।
যেকোনো রাজনৈতিক মাপকাঠিতেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কলঙ্কজনকভাবে ক্ষমতা ছেড়েছেন,
এ কথা বললে কম বলা হবে।২০২৪ সালের আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে তিনি দ...
প্রবেশিকা
পরীক্ষার কথিত তথ্য ফাঁসের
ক্ষোভ থেকে শুরু হওয়া
ভারতের ছাত্র-নেতৃত্বাধীন “তেলাপোকা” আন্দোলন সরকারের জন্য এখন একটি বৃহত্তর পরীক্ষায়
পরিণত হচ্ছে। এর মাধ্যমে বোঝা
যাবে, প্রধানমন্ত্রী নরেন...
“মোদী,
তোমার স্বৈরাচারী শাসন টিকবে না, টিকবে না,”
স্লোগানটি বার বার দেয়ার জন্য সমাবেশের
দিকে ইশারা করে চিৎকার করছিলেন
অভিজিৎ দীপকে।‘তেলাপোকা
জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা দীপকে
প্রতিদিন হাজার হাজার ...
জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে (৪ জুলাই) আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ যোগ দেন
বাংলাদেশের প্রধানমন্ত্রী
তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান
রুমন বলেন...
পরিবর্তনশীল
অভ্যন্তরীণ রাজনৈতিক গতিপ্রকৃতি এবং আঞ্চলিক প্রেক্ষাপটের পরিবর্তনের কারণে চলতি বছরের
ফেব্রুয়ারিতে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসা বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক
রহমান আপাতত তার স...
বাংলাদেশের
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত
সপ্তাহে রয়টার্সকে বলেছেন, তিনি আওয়ামী লীগের
অন্যান্য নেতাদের সঙ্গে নিয়ে ডিসেম্বরে দেশে ফিরে স্বেচ্ছায়
আদালতে আত্মসমর্পন করার
পরিকল্পনা করছেন। গণবিক...
ইরানের
বন্দরগুলোতে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে যুক্তরাষ্ট্র নতুন করে নৌ-অবরোধ কার্যকর করেছে। তবে এর ঠিক
আগেই পারস্য উপসাগরে নিজেদের জাহাজগুলো প্রস্তুত করতে শুরু করেছে
ইরান। মার্কিন বাহিনীকে ফাঁকি দি...
বাংলাদেশের
পশ্চিমাঞ্চলে পদ্মা নদীর তীরে, দেশের
প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারটি বিশাল, সাদা রঙের কুলিং
টাওয়ারগুলো স্থানীয় পর্যটকদের কাছে বেশ আকর্ষনীয়। ২০২৮
সালে পুরোপুরি চালু হলে, রাশিয়া...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...