পাকিস্তানকে জে-৩৫এ স্টিলথ ফাইটার দিচ্ছে চীন, চাপে ভারত
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
চীন আগামী কয়েক মাসের মধ্যে পাকিস্তান বিমান বাহিনীকে (পিএএফ) তার পরবর্তী প্রজন্মের জে-৩৫এ স্টিলথ ফাইটার সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এতে দক্ষিণ এশিয়ায় আকাশ শক্তির ভারসাম্যে যুগান্তকারী পরিবর্তন আসবে।
পাকিস্তানের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে ওয়েবসাইট জেনস জানায়, শেনইয়াং এয়ারক্রাফ্ট কর্পোরেশনের (এসএসি) তৈরি জে-৩৫এ ফাইটারের প্রথম ব্যাচটি শীঘ্রই পাকিস্তানে পৌঁছাবে। এটা হবে কোনও বিদেশী সামরিক বাহিনীর কাছে চীনের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের প্রথম রপ্তানি।
পিএএফ পাইলটরা বর্তমানে চীনে এই যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন। তবে, এ ব্যাপারে ইসলামাবাদ এবং বেইজিংয়ের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মেয়াদ ও অন্যান্য শর্ত সম্পর্কে কিছু জানা যায়নি।
এফ-৩৫ ফাইটার জেটের মতো পশ্চিমা প্লাটফর্মের বিপরীতে চীনের এই মাল্টিরোল ফাইটারগুলোকে সাশ্রয়ী বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স (পিএলএএএফ) এখনো স্টিলথ ফাইটারগুলো ব্যবহার শুরু করেনি। তবে এগুলোকে চীনা প্রযুক্তির গুরুত্বপূর্ণ প্রদর্শক মনে করা হয়।
জে-৩৫এ-এর প্রোটোটাইপে প্রথমে রাশিয়ান আরডি-৯৩ টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করা হয়। জেএফ-১৭ ফাইটারে একই ইঞ্জিন ব্যবহার করা হয়। তবে পরবর্তী সংস্করণে চীনের নিজস্ব তৈরি ডব্লিউএস-১৩ই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন আরো উন্নত, এর থ্রাস্ট বেশি। ফলে দূরপাল্লার মিশনে টিকে থাকার সক্ষমতাও বেশি।
এর আগে প্রতিরক্ষাবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে যে পাকিস্তানকে চীন আগামী বছরের শেষ দিকে জে-৩৫এ সরবরাহ করবে কথা ছিল। কিন্তু সেই সময়সীমা অন্তত ৬ মাস এগিয়ে আনা হয়েছে। আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং প্রতিবেশী ভারতের রাফাল এবং সু-৩০এমকেআই ফাইটারের মোকাবেলায় চীন পাকিস্তানের আকাশ যুদ্ধ ক্ষমতা দ্রুত জোরদার করার সিদ্ধান্ত নেয়।
সূত্র জানায়, পাকিস্তান ২০২৬ সালের প্রথম দিকে পঞ্চম প্রজন্মের ফাইটারের প্রথম ব্যাচ পাবে বলে আশা করা হচ্ছে।
জানা যায়, পাকিস্তানকে দেয়া জেটগুলো চীনের পিএল-১৭ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত থাকবে। দৃষ্টিসীমার বাইরে থেকেই এসব ক্ষেপনাস্ত্র প্রতিপক্ষ বিমানের উপর আঘাত হানতে পারে। এর পাল্লা ৪০০ কিলোমিটারের বেশি।
এই ক্ষেপণাস্ত্র নিরাপদ দূরত্বে থেকে শত্রুর এওয়াক্স, আকাশে জ্বালানি ভরার ট্যাঙ্কার এবং ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনার প্লাটফর্মের মতো গুরুত্বপূর্ণ সহায়ক বিমানগুলোকে ধ্বংস করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। ফলে এআইএম-১২০ডি বা মেটেওর-এর মতো পশ্চিমা অ্যানালগ ক্ষেপনাস্ত্রের নাগালের বাইরে থেকে শত্রু বিমানের উপর আক্রমণ করা যাবে।
মাল্টি-মোড সিকার সম্বলিত এ্যাকটিভ রাডার, ইনফ্রারেড গাইডেন্স এবং মিড-কোর্স আপডেটের জন্য স্যাটেলাইট নেভিগেশনযুক্ত পিএল-১৭ ক্ষেপনাস্ত্র - চীনের পঞ্চম প্রজন্মের ফাইটারগুলোকে অতি ভয়ঙ্কর করে তুলেছে।
দক্ষিণ এশিয়ার রণক্ষেত্রে এগুলো কেবল একটি স্টিলথ এয়ার সুপিরিওরিটি ফাইটার হিসেবেই কাজ করবে না, বরং একটি দূর-পাল্লার কৌশলগত ইন্টারসেপ্টর হিসেবেও কাজ করবে। যা আকাশযুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর শক্তিকে গুড়িতে দিতে সক্ষম।
প্রাথমিক চুক্তি অনুযায়ী পাকিস্তান জে-৩৫এ ফাইটারের ৪০টি ইউনিট পাবে বলে জানা গেছে। ইসলামাবাদ ২০২৪ সালের প্রথম দিকে এই বিমানের প্রতি প্রথম আগ্রহ প্রকাশ করে। তখনকার বিমান বাহিনী প্রধান জহির আহমেদ বাবর জানিয়েছিলেন যে জে-৩৫এ শীঘ্রই পিএএফের অংশ হবে।
পাকিস্তান জে-৩৫এ হাতে পেলে নি:সন্দেহে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সামরিক ভারসাম্য বদলে যাবে। এটি ভারতের নিরাপত্তা ক্যালকুলাসের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।
বিশ্ব যখন স্টিলথ-ডমিনেন্ট এরিয়াল ওয়ারফেয়ারের যুগে প্রবেশ করতে যাচ্ছে, তখন চীন-পাকিস্তান প্রতিরক্ষা অক্ষ তার যুদ্ধের সক্ষমতাকে তীক্ষ্ণ করছে। জে-৩৫এ শীঘ্রই এর সবচেয়ে শক্তিশালী প্রতীক হয়ে উঠবে।
পররাষ্ট্র
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিমসটেকভুক্ত সদস্য রাষ্ট্রগুলোকে দ্বিপক্ষীয় উত্তেজনা এড়িয়ে
আঞ্চলিক সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এই জোটকে আরও কার্যকর করতে পারস্পরিক
বিশ্বাস, রাজনৈতিক সদি...
দুই দেশের সম্পর্ক
সহজীকরণের স্বার্থে ভারতে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ
অন্যান্য সব আসামিদের ফেরত দেওয়া গুরুত্বপূর্ণ একটি শর্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর
তথ্য ও সম্প্রচা...
সংযুক্ত
আরব আমিরাতের (ইউএই) সাথে কূটনৈতিক সম্পর্ক
ছিন্ন করেছে আলজেরিয়া।"বারবার
সতর্কবার্তা" সত্ত্বেও আবুধাবির পক্ষ থেকে ধারাবাহিক
"উসকানিমূলক বা বৈরী" কর্মকাণ্ড
চালানোর কারণে এই সিদ্ধান্ত নেওয়া
...
ভারতে
অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ
নেবেন না বলে জানিয়েছেন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।বৃহস্পতিবার
(১০ সেপ্টেম্বর( রাজধানীর
ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাবিষয়ক এ...
পররাষ্ট্র
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন
বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন
প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা
আছে।শনিবার ...
জাপানের মোগামি-শ্রেণির
ফ্রিগেট। ছবি: কিয়োডো পেন্টাগনের
চাহিদা মেটাতে আমেরিকান প্রতিষ্ঠানগুলো হিমশিম খাওয়ায় দেশের সামরিক নৌবহর সম্প্রসারণের
জন্য ওয়াশিংটন তুরস্ক, জাপান বা দক্ষিণ...
চীনের সহায়তায়
পাকিস্তানের ৮টি ‘হাঙ্গর-ক্লাস’ সাবমেরিন তৈরির প্রকল্পের সঙ্গে পাল্লা দিয়ে ছয়টি
কনভেনশনাল সাবমেরিন তৈরির লক্ষ্যে ভারত দীর্ঘদিন ধরে জার্মানির সঙ্গে চুক্তি করার চেষ্টা চালিয়েও সফল হতে পা...
ইরানের
বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যুক্তরাষ্ট্র
তাদের গুরুত্বপূর্ণ দূরপাল্লার গোলাবারুদ এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থার
মজুত অনেকটাই হারিয়ে ফেলেছে।শুক্রবার (১৪
আগস্ট) প্রকাশিত
দ্য ওয়াশিংটন পোস্টে প্রক...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...