বাঙ্কার বাস্টার দিয়েও ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা যাবে না
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার (আইএইএ) প্রধান সতর্ক করে বলেছেন যে ইরানের সবচেয়ে সংবেদনশীল পারমাণবিক স্থাপনাগুলো মাটির এত গভীরে যে মাত্র একবার বিমান হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করা সম্ভব নয়।
তার এই বক্তব্য দেশটির পারমাণবিক শক্তির বিরুদ্ধে ভবিষ্যতের যেকোনো সামরিক বিকল্পের জটিলতা সম্পর্কে উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে।
আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি ফিনান্সিয়াল টাইমসকে বলেন, সবচেয়ে সংবেদনশীল স্থাপনা মাটির আধা মাইল বা প্রায় ৮০০ মিটার গভীরে অবস্থিত। আমি সেখানে অনেকবার গিয়েছি। সেখানে পৌঁছানোর জন্য আপনাকে সর্পিল সুড়ঙ্গ পথ ধরে অনেক নীচে নামতে হবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু আলোচনা চলছে। আলোচনা ভেঙে গেলে এই অঞ্চল একটি বিপর্যয়কর সংঘাতের দিকে অগ্রসর হতে পারে। এমন আশঙ্কার মধ্যে গ্রোসি এই মন্তব্য করলেন। তিনি সতর্ক করে বলেন, ইরানের বিষয়টি বিপর্যয়কর হয়ে ওঠার অবিশ্বাস্য সম্ভাবনা রয়েছে। আলোচনায় ব্যর্থ হলে এর মানে হবে সম্ভবত সামরিক পদক্ষেপ।
গ্রোসি জোর দিয়ে বলেন, ইরানের কাছে এখনও পারমাণবিক অস্ত্র নেই, তবে তারা ইতিমধ্যেই যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে, যা বিপজ্জনক সীমার কাছাকাছি চলে যেতে পারে।
আইএইএ কর্মকর্তারা স্বীকার করেছেন যে তারা ইরানের কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক উপাদানের অবস্থান সম্পর্কে পুরোপুরি অবগত নন। এর মধ্যে অস্ত্র তৈরির উপযুক্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য ব্যবহৃত সেন্ট্রিফিউজ যন্ত্রাংশও রয়েছে।
সামরিক বিশ্লেষকরা মনে করেন, ইসরাইল গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সীমিত আঘাত হানতে পারে। তবে এর জন্য একাধিক অভিযান চালানোর প্রয়োজন হবে। বহুস্তরযুক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে হবে। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে এস-৩০০ এর মতো রাশিয়ার তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।
সীমিত পরিসরের অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যাওয়ার ক্ষমতা হয়তো ইসরাইল আছে। কিন্তু মাটির অনেক গভীরে ছড়িয়ে ছিটিয়ে থাকা পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জন্য এই পদ্ধতি অপারেশনাল ঝুঁকি এবং জটিলতা অনেক বাড়াবে।
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি শক্তিশালী স্থাপনা: নাতানজ জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্র, যা প্রায় তিন তলা ভবনের সমান মাটির গভীরে অবস্থিত এবং ফোরদো স্থাপনা, যার অবস্থান পাহাড়ের অনেক গভীরে। দুটি স্থাপনাই এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন বিমান হামলা চালিয়ে এগুলোর কোন ক্ষতি করা না যায়।
ইসরাইলের হাতে ৫,০০০ পাউন্ডের বাঙ্কার বাস্টার বোমা থাকলেও বিশ্লেষকরা বলছেন যে টেকসই এবং সমন্বিত বিমান হামলা ছাড়া মাটির অনেক গভীরে থাকা ফারদো স্থাপনার কোন ক্ষতি করা যাবে না।
এ ধরনের স্থাপনার জন্য সত্যিকারের হুমকি সৃষ্টি করতে পারে যুক্তরাষ্ট্রের কাছে থাকা ১৪,০০০ কেজি ওজনের ‘ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর’ (এমওপি)। এগুলো বি-২ স্টিলথ বোমারু বিমানে মোতায়েন করা আছে। ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে সম্প্রতি এ ধরনের বি-২ বিমান মোতায়েনের খবর পাওয়া গেছে। এগুলো ইরানের জন্য সত্যিকারের হুমকি সৃষ্টি করতে পারে।
মার্কিন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল চার্লস ওয়াল্ড বলেন, ইসরাইলের কাছে পর্যাপ্ত বাঙ্কার বাস্টার নেই। তাই ইসরাইলের যেকোনো একক পদক্ষেপ ধীর, জটিল এবং অনেক কম কার্যকর হবে। সেক্ষেত্রে মার্কিন-ইসরাইলি যৌথ অভিযানের সাফল্যের সম্ভাবনা বেশি থাকবে।
এতেও ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা পুরোপুরি নির্মূল করা যাবে না। বড়জোর কিছুটা ধীর করা যাবে বলে তিনি মনে করেন।
পারমাণবিক বিশ্লেষকরাও সতর্ক করে দিয়েছেন যে এমনকি শক্তিশালী হামলা চালিয়েও ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনকে কেবল পিছিয়ে দেয়া যাবে, ধ্বংস করা যাবে না।
তাদের মতে, সামরিক শক্তি দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচির পিছনে যে বৈজ্ঞানিক জ্ঞান বা দেশীয় শিল্প ভিত্তি রয়েছে তা মুছে ফেলা যাবে না। এ ধরনের যেকোনো হামলার কৌশলগত প্রভাবও হবে সুদূরপ্রসারী।
হামলার কারণে তেহরান সম্ভবত আইএইএ পরিদর্শকদের বহিষ্কার করবে এবং আন্তর্জাতিক পারমাণবিক তত্ত্বাবধান সংস্থাগুলোর সাথে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেবে। এতে ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে বিশ্ব সম্প্রদায় পুরোপুরি অন্ধ হয়ে যাবে।
এই ধরনের পদক্ষেপের ফল উত্তর কোরিয়া মতো হতে পারে। তারা আইএইএ পরিদর্শকদের বহিষ্কার করার পরে সফলভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে।
কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের জেমস অ্যাক্টন সতর্ক করে বলেন, আপনি যদি ইরানে বোমাবর্ষণ করেন, তাহলে ইরান প্রায় নিশ্চিতভাবেই আন্তর্জাতিক পরিদর্শকদের বহিষ্কার করবে, বোমার জন্য দ্রুত পদক্ষেপ নেবে।
মধ্যপ্রাচ্য যখন গাজা ও লেবানন থেকে শুরু করে লোহিত সাগরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা পর্যন্ত বিভিন্ন সংকটে জর্জরিত, তখন ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে যেকোনো উত্তেজনা আরও বিস্তৃত আঞ্চলে উত্তেজনার সূত্রপাত করতে পারে।
এই গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক দাবার ছকে যেকোনো ভুল হিসাব পুরো অঞ্চলকে একটি সুক্ষ্ম প্রতিরোধ ভারসাম্য থেকে পুরোদস্তুর সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।
দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের একটি গ্রামে নাকি
শত শত হিন্দু বাড়ি
জ্বলছিল—গত সপ্তাহে ভারতের
গণমাধ্যমের একাংশে এমনটাই প্রচার করা হয়েছে।‘জি
২৪ ঘণ্টা’ দাবি করেছে যে,
৩০০টি হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়া
হয়েছে।...
২০১৭
সালের সামরিক অভিযানের সময় মিয়ানমার তাদের
রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। বিশ্বের সর্বোচ্চ আদালত এক ঐতিহাসিক ও
নজিরবিহীন রায়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ কথা জানিয়েছে।আন...
‘সাউথ
এশিয়া জাস্টিস ক্যাম্পেইন’-এর সর্বশেষ ‘ইন্ডিয়া
পারসিকিউশন ট্র্যাকার’ (আইপিটি) প্রতিবেদনে বলা হয়েছে,
আগস্ট থেকে অক্টোবরের মধ্যে,
মাত্র তিন মাসে ছয়টি
রাজ্যে রাষ্ট্রীয় বাহিনীর হাতে—পুলিশি ‘এনকা...
ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) পশ্চিমবঙ্গের ভোটারদের তালিকা থেকে
যাদের বাদ দিতে চাইছে—তাদের প্রতি ১০ জনের মধ্যে ৯ জনেরই নাম মুসলিম। এটি কেবল রাজ্যের মুসলিম-সংখ্যাগরিষ্ঠ সীমান্ত এলাকাতেই ঘটছে তা নয়, বর...
পুরো এশিয়া
জুড়ে শাসনব্যবস্থা-বিরোধী বিক্ষোভ দানা বেঁধে উঠছে, যার নেতৃত্বে রয়েছে ডিজিটাল যুগে
বেড়ে ওঠা এক প্রজন্ম।‘মিম’ ব্যবহার করে তরুণ প্রজন্মের একটি অংশ—যারা
সবসময় অনলাইনে সক্রিয় থাকে—তারা সরকা...
গত বছর মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর
থেকে, পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার ওপর
ব্যাপকভাবে নির্ভর করে আসছে। তবে
মঙ্গলবারের মার্কিন মধ্যবর্...
প্রথম
দর্শনে বিষয়টি খুব একটা জটিল
মনে হয় না।প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প এবং কংগ্রেসে রিপাবলিকানরা
২০২৪ সালের নভেম্বরে নির্বাচিত হয়েছিলেন অর্থনীতিকে ঠিক করার প্রতিশ্রুতি
নিয়ে। এখন ২০২৬ সালের
নভেম...
অক্টোবরের
শেষ সপ্তাহে, ভারত অরুণাচল প্রদেশে
আড়াই হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী
মোতায়েন করেছে। পূর্ব হিমালয়ের এই রাজ্যটি চীনের
সীমান্তে অবস্থিত এবং বেইজিং এখানকার
প্রায় ৯০ হাজার বর্গকিলোমিটার
এলা...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি ...