রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার (২৫ নভেম্বর) বঙ্গভবনে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ।
অনুষ্ঠানে দেশের
জাতীয় সংবাদপত্রসমূহের সম্পাদকদের এ সংগঠনের সদস্যদের
মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন-এর সম্পাদক ও
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) সভাপতি শফিক রেহমান, দৈনিক
আমার দেশ পত্রিকার সম্পাদক
মাহমুদুর রহমান, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার, বিএনপি
চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল
খান, ডেইলি ওয়াদা পত্রিকার সম্পাদক শফিকুল আলম, দ্য নিউ
নেশন পত্রিকার সম্পাদক মো. মোকাররম হোসেন,
দৈনিক খোলাকাগজের নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন,
দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক সায়েম ফারুকি, ফাইনান্সিয়াল পোস্টের সম্পাদক ও প্রকাশক এস
এম মেজবাহ উদ্দিন, দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন এবং ডেইলি পিপলস
ভিউ পত্রিকার সম্পাদক ওসমান গনি মনসুর।
সৌহার্দ্যপূর্ণ
পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায়
রাষ্ট্রপতি সম্পাদকদের সঙ্গে কুশল বিনিময় করার
পাশাপাশি দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামকালে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে কাজ করার স্মৃতিচারণ
করেন।
এ সময় এনইসির সদস্যরা বঙ্গভবনে
আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ
জানান। সদস্যরা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত
করতে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। রাষ্ট্রপতি এ বিষয়ে তাদের
প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার
আশ্বাস দেন।
পরে
ন্যাশনাল এনইসির সদস্যগণ রাষ্ট্রপতির সাথে মধ্যাহ্নভোজনে অংশ
নেন।
বাসস