পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা করেন।
স্পিকারের সফরসঙ্গী
হিসেবে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন বিএনপির সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী,
হুমাম কাদের চৌধুরী ও নিলুফার চৌধুরী মনি এবং জামায়াতের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর
রহমান।
বাংলাদেশে নিযুক্ত
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, সংসদ সচিবালয়ের
সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে প্রতিনিধিদলকে
বিদায় জানান।
ঢাকায় অবস্থিত
পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, এ সফরের লক্ষ্য হলো সংসদীয় ক্ষেত্রে বিদ্যমান দ্বিপক্ষীয়
সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়া, পারস্পরিক সফর ও যোগাযোগ বাড়ানো, বহুপক্ষীয় ফোরামসহ বিভিন্ন
ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করা।
সফর শেষে আগামী
২৯ নভেম্বর সংসদীয় প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।
ইউএনবি