পাকিস্তান বিমান বাহিনী সোমবার (৭ সেপ্টেম্বর) এক্স-এ পোস্ট করা একটি প্রচারমূলক ভিডিওতে চীনের এইচকিউ-১৭এই স্বল্প-পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ব্যবস্থা দেশটির স্বল্প-পাল্লার সহযোগী আকাশ প্রতিরক্ষায় বর্তমান ঘাটতি পূরণে এবং ড্রোনের মতো নিম্ন-উচ্চতার হুমকি মোকাবেলার সক্ষমতা বাড়াতে সাহায্য করবে।
চীনের
সামরিক বিশেষজ্ঞ ওয়াং ইউনফেই গ্লোবাল টাইমসকে বলেন,
এর আগে পাকিস্তান ইতোমধ্যেই
চীনের এইচকিউ-৯ দীর্ঘ-পাল্লার
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে। এগুলোর মধ্যে এইচকিউ-৯/পি এবং
এইচকিউ-৯বিই সংস্করণ রয়েছে।
পাকিস্তান
চীনের এইচকিউ-১৬ সিরিজের আকাশ
প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে, যার
মধ্যে এলওয়াই-৮০ থেকে শুরু
করে বর্ধিত পাল্লার এইচকিউ-১৬এফই/এই পর্যন্ত রয়েছে,
যা সম্মিলিতভাবে পাকিস্তানের সেনাবাহিনী ও বিমান বাহিনীর
আঞ্চলিক মাঝারি থেকে দীর্ঘ-পাল্লার
আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের মেরুদণ্ড গঠন করে।
এইচকিউ-১৭এই সর্বপ্রথম দক্ষিণ
চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাইতে অনুষ্ঠিত এয়ারশো চায়না ২০২১-এ প্রদর্শিত
হয় এবং এটি দেশীয়ভাবে
তৈরি একটি বহুমুখী আকাশ
প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।
রাষ্ট্রীয়
মালিকানাধীন চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন-এর সেকেন্ড একাডেমি
এই ব্যবস্থা উচ্চ-ক্ষমতাসম্পন্ন লক্ষ্যবস্তুকে
বাধা দিতে এবং ব্যাপক
আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম। একই
সাথে, উচ্চ গতিশীলতার জন্য
চাকাযুক্ত অফ-রোড চ্যাসিসযুক্ত
একটি একক যানেই এর
সমস্ত কার্যকারিতা সমন্বিত করা হয়েছে।
গ্লোবাল টাইমস