উন্নত বিমান প্রযুক্তি থেকে শুরু করে ভবিষ্যতের যুদ্ধ ব্যবস্থার নকশা ও নির্মাণের শিল্পকাজ পর্যন্ত, আকাশযুদ্ধের পরবর্তী যুগে একটি ভূমিকা নিশ্চিত করার দীর্ঘমেয়াদী প্রচেষ্টায় ভারত ফ্রান্সের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান কর্মসূচিতে যোগ দিতে চাইছে।
বিশ্লেষকরা
বলেছেন, এই উদ্যোগ ফ্রান্সের
সঙ্গে ভারতের প্রতিরক্ষা অংশীদারিত্বে একটি বড় পদক্ষেপ
হতে পারে। তবে এটি ভারতের
যুদ্ধবিমানের তাৎক্ষণিক ঘাটতি মেটাতে খুব বেশি সাহায্য
করবে না।
ভারতের প্রতিরক্ষা
মন্ত্রণালয় গত সপ্তাহে সংসদকে জানিয়েছে
যে তারা ফিউচার কমব্যাট
এয়ার সিস্টেম (এফসিএএস) -এ যোগদানের জন্য
"প্রচেষ্টা শুরু করেছে"।
এটি একটি ফরাসি নেতৃত্বাধীন
কর্মসূচি, যার লক্ষ্য পরবর্তী
প্রজন্মের যুদ্ধবিমান এবং সংযুক্ত আকাশযুদ্ধ
ব্যবস্থা তৈরি করা।
ষষ্ঠ
প্রজন্মের সিস্টেমে চালকসহ যুদ্ধবিমানকে ড্রোন, সেন্সর এবং ডেটা নেটওয়ার্কের
সাথে যুক্ত করা হবে, যা
বিমানগুলোকে যুদ্ধক্ষেত্র জুড়ে তথ্য আদান-প্রদান
এবং হামলা সমন্বয় করতে সক্ষম করবে।
ইন্টারন্যাশনাল
ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ-এর দক্ষিণ ও
মধ্য এশীয় প্রতিরক্ষা বিষয়ক সিনিয়র ফেলো আঁতোয়ান লেভেস্ক
বলেছেন, ফ্রান্স-ভারত কৌশলগত সহযোগিতার
জন্য এফসিএএস একটি যৌক্তিক পদক্ষেপ
হতে পারে কিন্তু
এটি ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) বর্তমান ঘাটতির কোনো সমাধান নয়।
ভারতের
বর্তমানে অনুমোদিত ৪২টি ফাইটার স্কোয়াড্রনের
বিপরীতে মাত্র ২৯টি স্কোয়াড্রন রয়েছে, যা চীন ও
পাকিস্তানের সাথে সম্ভাব্য দ্বিমুখী
সংঘাতের জন্য প্রয়োজনীয় শক্তির
তুলনায় তিন ভাগের এক ভাগ কম।
চীন
দুটি পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমানের প্রোটোটাইপ পরীক্ষা করেছে। তবে, অনানুষ্ঠানিকভাবে চেংডু জে-৩৬ এবং
শেনিয়াং জে-৫০ নামে
পরিচিত এসব বিমানের নামকরণ বা সক্ষমতা নিশ্চিত
করা হয়নি।
এফসিএএস
প্রাথমিকভাবে ফ্রান্স, জার্মানি এবং স্পেনের যৌথ
উদ্যোগে একটি পরবর্তী প্রজন্মের
যুদ্ধ ব্যবস্থা হিসেবে পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু কাজের অংশীদারিত্ব, নেতৃত্ব এবং মেধাস্বত্ব নিয়ে
প্যারিস ও বার্লিনের মধ্যে
বিরোধের কারণে ফ্রান্স ও জার্মানি তাদের
যৌথ যুদ্ধবিমান প্রকল্পটি পরিত্যাগ করে।
এখন
আশা করা হচ্ছে, ফ্রান্স
দাসো-র সাথে এই
যুদ্ধবিমানের জন্য একটি নতুন
পথ খুঁজবে, অন্যদিকে জার্মানি ও স্পেন বিকল্প
বিবেচনা করছে।
এই অনিশ্চয়তা ভারতের জন্য একটি সুযোগ
তৈরি করতে পারে, কিন্তু
লেভেস্ক বলেছেন যে কোনো ব্যবস্থা
গ্রহণ করা কঠিন হবে,
কারণ এই কর্মসূচির জন্য
যেকোনো নতুন অংশীদারের সাথে
এখনও "তহবিল এবং সম্মত কাজের
অংশীদারিত্ব" প্রয়োজন।
তিনি
বলেন, ভারত এই কর্মসূচিতে
"বাজার, প্রতিভা, উৎপাদন" নিয়ে আসতে পারে, কিন্তু
প্রথম পদক্ষেপ হলো উভয় পক্ষের
এটা স্বীকার করা যে আলোচনা
চলছে।
ভারত
ইতোমধ্যেই তার দেশীয় পঞ্চম
প্রজন্মের অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট (এএমসিএ) তৈরি করছে এবং
একই সাথে এফসিএএস-কে
এমন প্রযুক্তিতে প্রবেশের একটি সম্ভাব্য পথ
হিসেবে খতিয়ে দেখছে যা আকাশযুদ্ধের পরবর্তী
পর্যায়কে সংজ্ঞায়িত করতে পারে।
দিল্লি-ভিত্তিক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের স্ট্র্যাটেজিক স্টাডিজ প্রোগ্রামের ফেলো অতুল কুমার
বলেছেন, এফসিএএস-এর প্রতি ভারতের
আগ্রহ ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) তাৎক্ষণিক যুদ্ধবিমানের ঘাটতি মেটানোর কোনো প্রচেষ্টা নয়,
কারণ এই বিমান কেবল
২০৪০-এর দশকে কার্যকর
হবে।
কুমার
বলেন, “আজ আইএএফ দুটি
গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি: স্বল্পমেয়াদে যুদ্ধবিমানের সংখ্যা পুনর্গঠন করা এবং একই
সাথে চতুর্থ ও পঞ্চম প্রজন্ম
থেকে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানে
প্রযুক্তিগত রূপান্তরের জন্য প্রস্তুতি নেওয়া।”
তিনি
বলেন, এফসিএএস-এ যোগদান ভারতের
জন্য একটি নির্ভরযোগ্য ষষ্ঠ
প্রজন্মের বিকল্প নিশ্চিত করতে সাহায্য করতে
পারে এবং ভবিষ্যতের যুদ্ধবিমান
প্রযুক্তিতে ভারতকে পিছিয়ে পড়তে দেবে না।
অবসরপ্রাপ্ত
আইএএফ এয়ার মার্শাল রবি গোপাল কৃষ্ণ
কাপুর বলেছেন, এফসিএএস প্রায় ২০৪০ সালের দিকে
কার্যকর হতে পারে, যখন
এএমসিএ-ও আইএএফ-এর
পরিষেবায় আসতে পারে, যার
ফলে বাহিনীকে প্রায় একই সময়ে পঞ্চম
ও ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান
অন্তর্ভুক্ত করতে হবে।
কাপুর
বলেন, “এই সময়সীমার মধ্যে,
এটি যুদ্ধবিমানের শক্তির তাৎক্ষণিক ঘাটতি পূরণ করতে পারবে
না,” যদিও এটি আইএএফ-কে ষষ্ঠ প্রজন্মের
সক্ষমতার পথে নিয়ে যেতে
পারে।
কাপুর বলেন,
আরেকটি বড় চ্যালেঞ্জ হবে চালকসহ যুদ্ধবিমানগুলোকে চালকবিহীন ব্যবস্থার সঙ্গে একীভূত
করা, কারণ ফ্রান্স ও ভারতের নিজস্ব কর্মসূচি রয়েছে।
তিনি বলেন,
সফটওয়্যার, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, কোয়ান্টাম প্রযুক্তি, ক্লাউড সিস্টেম,
কাজের অংশীদারিত্ব এবং মেধাস্বত্ব—এই সবকিছু নিয়েই আলোচনা করতে হবে।
কাপুর বলেন,
ফ্রান্স একটি ব্যয়বহুল প্রকল্পে ভারতকে যুক্ত করতে এবং দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী
কৌশলগত অংশীদারিত্বকে কাজে লাগাতে আগ্রহী হবে।
তিনি বলেন,
“এখনও প্রাথমিক পর্যায় চলছে, যেখানে ভারত পরবর্তী প্রজন্মের বিমানের নকশা, উন্নয়ন
এবং উৎপাদনে অংশীদার হওয়ার জন্য এই গোষ্ঠীতে যোগদানের সম্ভাবনা খতিয়ে দেখছে।”
কাপুর বলেন,
রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কর্মসূচির সঙ্গে ভারতের পূর্ব অভিজ্ঞতাও যেকোনো
আলোচনাকে প্রভাবিত করবে। “অংশগ্রহণকারী দেশগুলো যখন সামনে এগোবে, তখন এফজিএফএ থেকে
প্রাপ্ত শিক্ষা অবশ্যই আলোচনার একটি অংশ হবে।”
কাজের অংশীদারিত্ব
সংক্রান্ত সমস্যা এবং বিমানটির পঞ্চম প্রজন্মের মান পূরণের সক্ষমতা নিয়ে উদ্বেগের
কারণে ভারত ২০১৮ সালে রাশিয়ার এই কর্মসূচি থেকে সরে আসে।
জিক্যাপের
পরিবর্তে এফসিএএস কেন
প্রতিরক্ষা
মন্ত্রক এর আগে সাংসদদের জানিয়েছিল যে, ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) ষষ্ঠ প্রজন্মের
দুটি বিকল্প খতিয়ে দেখছে, যার মধ্যে রয়েছে ব্রিটিশ-ইতালীয়-জাপানি গ্লোবাল কমব্যাট
এয়ার প্রোগ্রাম (জিক্যাপ), যা টেম্পেস্ট নামে পরিচিত পরবর্তী প্রজন্মের একটি যুদ্ধবিমান
তৈরি করছে।
সংসদীয় প্রতিরক্ষা
প্যানেল মন্ত্রককে ষষ্ঠ প্রজন্মের বিমান সংগ্রহের রোডম্যাপ এবং সম্ভাব্য সময়সীমার
উপর একটি বিস্তারিত অবস্থা প্রতিবেদন জমা দিতে বলেছে।
কুমার বলেন,
বহুপাক্ষিক জিক্যাপের চেয়ে এফসিএএস বেশি আকর্ষণীয় বলে মনে হচ্ছে, কারণ ফ্রান্সের
প্রযুক্তিগত স্বায়ত্তশাসন অ্যাংলো-আমেরিকান অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণের ক্ষেত্রে
ভারতের ঝুঁকি কমিয়ে দেয়।
তিনি বলেন,
স্বাধীনতার পর থেকে ফরাসি যুদ্ধবিমান ব্যবহারে ভারতের “প্রাতিষ্ঠানিক পরিচিতি, প্রযুক্তিগত
দক্ষতা, পরিকাঠামো এবং প্রতিষ্ঠিত শিল্প সম্পর্ক” তৈরি হয়েছে।
কুমার বলেন,
একটি এফসিএএস অংশীদারিত্ব সেই সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে উঠতে পারে এবং ভারতকে
যুদ্ধবিমান আমদানির পর্যায় থেকে সরে এসে ভবিষ্যৎ প্রজন্মের যুদ্ধবিমান প্রযুক্তি যৌথভাবে
বিকাশে সহায়তা করতে পারে।
কাপুর এফসিএএস-এর
পক্ষে “নির্ণায়ক কারণ” হিসেবে ভারতের রাফাল যুদ্ধবিমান বহরের
সম্প্রসারণ এবং যুদ্ধবিমানের ইঞ্জিন সহযোগিতা নিয়ে ফ্রান্সের সঙ্গে আলোচনার কথা উল্লেখ
করেছেন, যদিও তিনি বলেছেন যে এই পর্যায়ে জিক্যাপ-কে আরও স্থিতিশীল বলে মনে হচ্ছে।
কাপুর বলেন,
ফ্রান্সের “কৌশলগত ও প্রযুক্তিগত স্বায়ত্তশাসন” রয়েছে এবং তারা “ভারতীয় মহাকাশ খাতে
একটি নির্ভরযোগ্য অংশীদার”।
তিনি আরও বলেন,
এটি এফসিএএস-এর প্রতি ভারতের আস্থা জোরদার করতে পারে এবং এই কর্মসূচির নকশা, উন্নয়ন
ও সরবরাহ শৃঙ্খলে নিজস্ব মহাকাশ শিল্পকে একীভূত করার ক্ষেত্রে ভারতের প্রভাব বাড়াতে
পারে।
সাউথ চায়না
মনিং পোস্ট থেকে অনুদিত