গ্রিস বৃহস্পতিবার ইসরাইল থেকে ‘অ্যাকিলিস শিল্ড’ নামে ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন প্রতিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেছে।
গ্রিসের
প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর অংশ
হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া
হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এএফপি-কে এ তথ্য
জানায়।
এএফপির
দেখা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নথি অনুযায়ী,
৪২০ কোটি ইউরো ব্যয়ের
সামরিক আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে এই
প্রতিরক্ষা ব্যবস্থা কেনা হচ্ছে।
এই কর্মসূচির আওতায় সি-৩৯০ মিলেনিয়াম
পরিবহন বিমান, হেরন মানববিহীন আকাশযান,
অ্যাপাচি হেলিকপ্টারের ক্ষেপণাস্ত্র, ভিকটা স্টেলথ জলযান কেনাও অন্তর্ভুক্ত রয়েছে।
এএফপি, অ্যাথেন্স