তুরস্ক আগামী পাঁচ বছরের মধ্যে ৫০ লাখ এবং দশ বছরের মধ্যে ১ কোটি চালকবিহীন আকাশযান তথা ড্রোন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চিফ অফ জেনারেল স্টাফ সেলচুক বায়রাকতারোগলুর বরাত দিয়ে ‘তুরস্ক টুডে’এ কথা জানিয়েছে।
‘ডেনিজকুরদু-২০২৬’ মহড়া
চলাকালে বায়রাকতারোগলু বলেন, "আমাদের প্রতিরক্ষা শিল্পের উৎপাদন সক্ষমতা এই লক্ষ্যমাত্রা পূরণের
মতো পর্যায়ে রয়েছে।"
তিনি
উল্লেখ করেন যে, তুরস্ক
সমুদ্রে একইসাথে চালকযুক্ত ও চালকবিহীন—উভয় ধরনের ব্যবস্থাই
ব্যবহার করছে। ভবিষ্যতে চালকবিহীন ব্যবস্থার গুরুত্ব আরও বৃদ্ধি পাবে।
কৃষ্ণ
সাগর, মারমারা সাগর, এজিয়ান সাগর এবং পূর্ব
ভূমধ্যসাগরে রবিবার থেকে শুক্রবার পর্যন্ত
‘ডেনিজকুরদু-১/২০২৬’ মহড়াটি
অনুষ্ঠিত হয়। মহড়ায় প্রায়
১৪ হাজার কর্মী, ১০০টি নৌ-জাহাজ এবং
৫০টি বিমান অংশ নিয়েছে।
সিনহুয়া