চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে জননিরাপত্তা নিশ্চিত, শিল্পকারখানার নির্বিঘ্ন কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে গাজীপুর, নারায়ণগঞ্জ ও আশপাশের শিল্পাঞ্চলে ১২ প্লাটুন সদস্য মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মোতায়েন
করা সদস্যদের মধ্যে ১০ প্লাটুন গাজীপুরের
শফিপুর, কালিয়াকৈর ও কোনাবাড়ী এলাকায়
এবং দুই প্লাটুন নারায়ণগঞ্জের
চাষাঢ়া এলাকায় দায়িত্ব পালন করছে।
এছাড়া
আশুলিয়া, মিরপুর ও সংশ্লিষ্ট অন্যান্য
এলাকার সার্বিক পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি।
মঙ্গলবার
(৩ নভেম্বর) বিকেলে এসব তথ্য জানান
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ
কর্মকর্তা (পিআরও) মো. শরিফুল ইসলাম।
তিনি
আরও বলেন, মাঠপর্যায়ে নজরদারি জোরদার এবং প্রয়োজনে দ্রুত
পদক্ষেপ নিশ্চিত করতে ড্রোন ও
বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে
প্রযুক্তিনির্ভর সরাসরি পর্যবেক্ষণ কার্যক্রম বাড়িয়েছে বিজিবি।
বিশেষ
করে গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও
সংবেদনশীল এলাকাগুলোতে ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে।
এদিকে
দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের ব্যবহৃত বডি-ওর্ন ক্যামেরার
মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমও পর্যবেক্ষণের পাশাপাশি দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত
করতেও এসব ক্যামেরা সহায়তা
করছে বলে জানান বিজিবির
জনসংযোগ কর্মকর্তা।
তিনি
বলেন, ড্রোন ও বডি-ওর্ন
ক্যামেরার সরাসরি ভিডিও সদর দপ্তরে স্থাপিত
কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে পর্যবেক্ষণ
করা হচ্ছে।
এ ব্যবস্থার মাধ্যমে কর্তৃপক্ষ মাঠপর্যায়ের পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মূল্যায়ন, সংশ্লিষ্ট ইউনিটগুলোর সঙ্গে সমন্বয় ও প্রয়োজনীয় নির্দেশনা
দিতে পারছে।
বিজিবি
জানিয়েছে, শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে তাদের
সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
ইউএনবি