একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান।

চুক্তি অনুযায়ী তিনটি রাষ্ট্রের যেকোনো একটির বিরুদ্ধে যেকোনো সশস্ত্র আক্রমণকে তাদের সকলের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য করা হবে।

শুক্রবার (৭ আগস্ট) জেদ্দায় তিন দেশের নেতাদের সম্মেলনে চুক্তিটি সই হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়,এই প্রতিরক্ষা চুক্তির লক্ষ্য হলো একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যে এই অঞ্চলে এবং এর বাইরে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রসার ঘটানো।