কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, ‘এই সরকার মণিপুর সমস্যা মেটাতে ব্যর্থ হয়েছে। আর সেই ব্যর্থতা আড়াল করতেই জর্জ সোরোসকে ঢাল করছে!’
কেন্দ্রের প্রধান বিরোধী কংগ্রেসকে বিপাকে ফেলতে সোনিয়া গান্ধীর সঙ্গে হাঙ্গেরিয়ান-মার্কিন ব্যবসায়ী জর্জ সোরোসের গোপন আঁতাত রয়েছে বলে তোপ দেগেছে বিজেপি। এবার সেই ইস্যুতে পালটা জবাব দিল কংগ্রেস। যার জেরে বুধবার উত্তপ্ত হয়ে উঠল লোকসভার অধিবেশন। বিবাদে জড়ালেন সরকার ও বিরোধী পক্ষের সাংসদরা।
এদিন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করে বলেন, আসলে মণিপুর হিংসার মতো গুরুতর ইস্যু থেকে নজর ঘোরাতেই কংগ্রেস-সোরোস যোগ নিয়ে অপপ্রচার করছে বিজেপি।
এদিন সংসদে দাঁড়িয়ে গৌরব বলেন, মণিপুরের 'সমস্যা মেটানোর কোনও চেষ্টাই করছে না মোদী সরকার। বদলে সেখানে আধাসেনা মোতায়েন করা হচ্ছে। আফস্পা কার্যকর করা হচ্ছে। তাতে লাগাতার হয়ে চলা হিংসায় লাগাম পরানো যাচ্ছে না। অবাধে লুটপাট চলছে, অর্থনীতি ভেঙে পড়ছে এবং মানুষ ন্যূনতম নাগরিক পরিষেবাটুকু পর্যন্ত পাচ্ছে না।'
কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত দিনেও মণিপুর গেলেন না, কেনই বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুর নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে সংসদে কোনও বিস্তারিত বক্তব্য পেশ করছেন না, সেই প্রশ্ন তুলেছেন গৌরব।
তিনি বলেন, 'এই সরকার মণিপুর সমস্যা মেটাতে ব্যর্থ হয়েছে। আর সেই ব্যর্থতা আড়াল করতেই জর্জ সোরোসকে ঢাল করছে!'
কংগ্রেস সাংসদের এই মন্তব্য শুনে রে রে করে ওঠেন বিজেপি তথা এনডিএ সাংসদরা। সঙ্গে সঙ্গে এর জবাব দিতে ওঠেন কংগ্রেস সাংসদ পীযূষ গয়াল। তিনি পালটা সোরোসের সঙ্গে কংগ্রেস নেতৃত্বের যোগসাজশ নিয়ে প্রশ্ন তোলেন।
সংসদের অভ্যন্তরে এরপর প্রবল হট্টগোল শুরু হয়। তার মধ্যেই পীযূষ বলেন, 'দেশের অভ্যন্তরে যত অস্থিরতা চলছে, তার জন্য কংগ্রেসই দায়ী। তারা এই কাজে বিদেশি শক্তিগুলিকে ব্যবহার করছে! ওদের (কংগ্রেসের) সঙ্গে বিদেশি শক্তির আঁতাত রয়েছে। যার জেরে দেশে সমস্যা তৈরি হচ্ছে।'
এরপর মণিপুর ইস্যুতে গৌরব গগৈয়ের তোলা অভিযোগেরও জবাব দেন পীযূষ গয়াল। তিনি বলেন, সর্বোচ্চ স্তরে অত্যন্ত সুকৌশলে মণিপুর সমস্যার সমাধান করা হচ্ছে। একইসঙ্গে, পীযূষ প্রশ্ন তোলেন, কেন্দ্রে ক্ষমতায় থাকাকালীন এর আগের প্রধানমন্ত্রী কতবার উত্তর-পূর্বে সফর করতেন?
এই বাগবিতণ্ডার জেরেই সরকার ও বিরোধী - দুই পক্ষই পরস্পরের একাধিক শীর্ষ নেতা-নেত্রীর নাম ধরে তোপ দাগতে শুরু করে। বিজেপি অভিযোগ করে, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভারত-বিরোধী জর্জ সোরোসের আঁতাত রয়েছে।
পালটা কংগ্রেস লাগাতার আদানি গোষ্ঠীকে কাঠগড়ায় তুলে কেন্দ্রীয় সরকারকে নিশানা করতে থাকে। তাদের বক্তব্য, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের সঙ্গে আদানির অনৈতিক যোগসাজশ রয়েছে। যার ফলে বুধবারের অধিবেশন কক্ষ কার্যত ভণ্ডুল হয়ে যাওয়ার জোগাড় হয়।
হিন্দুস্তান টাইমস
যাঁরা
ভারতীয় গণতন্ত্রকে সাধারণত বড় বড় নির্বাচন
বা প্রতিষ্ঠান ভেঙে পড়ার আশঙ্কার
দৃষ্টিতে দেখেন, তাঁদের জন্য সাম্প্রতিক কয়েক
সপ্তাহ এক ভিন্ন অভিজ্ঞতা
এনে দিয়েছে। এ সময়ে দেখা
গেছে, গণতন্ত্রের ভিত এ...
ভারতে
আশ্রিত ও দণ্ডিত পলাতক
শেখ হাসিনা যদিও সম্প্রতি একাধিকবার
বলেছেন যে তিনি বাংলাদেশে
‘ফিরতে’ চান (রয়টার্সের সঙ্গে
১০ জুলাইয়ের পরে এএফপির সঙ্গে
২৯ জুলাই একই কথা বলেছেন);
কিন্তু তিনি নিশ্চয়ই অ...
বহু
বছর পর এই প্রথম
নিজেকে ভারতীয় ভেবে দারুণ এক
আনন্দ অনুভব হচ্ছে। ঠিক যখন সব
আশা শেষ হয়ে গেছে
মনে হচ্ছিল, তখনই তাঁদের আগমন।
বৃষ্টিতে সওয়ার হয়ে এলেন একদল
তরুণ তেলাপোকা। বিচারক আর রসিকতার এক...
ভারতে ‘ককরোচ
জনতা পার্টি’ (সিজেপি) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঠিক দুই মাস
পর এর অনুসারীরা এখন এক চরম পরিস্থিতির মুখোমুখি। দিল্লির যন্তর মন্তর মানমন্দিরে সিজেপির
অবস্থান কর্মসূচি থেকে শিক্ষ...
মিয়ানমারের
ভেতর দিয়ে বাংলাদেশ-চীন অর্থনৈতিক
করিডর (বিসিইসি) আপাতদৃষ্টিতে একটি অবকাঠামোগত ও
বাণিজ্যিক সংযোগ প্রকল্প। কিন্তু গভীরে গেলে এটি শুধু
রাস্তা, রেল, বন্দর, পাইপলাইন
বা শিল্পাঞ্চলের প্রশ্ন ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর শুধু
একটি নিয়মিত দ্বিপক্ষীয় সফর নয়; বরং
এটি দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা
হিসেবে বিবেচিত হচ্ছে।...
সারা
বিশ্বের পর্যবেক্ষক ও ইতিহাসবিদদের জন্য
ভারতের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য তাজমহলের আয়ু বোধ হয়
ফুরিয়ে আসছে। উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্ট গতকাল সোমবার কেন্দ্রীয় সরকার ও আর্কিওলজিক্যাল সার্ভে
অব...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...