যুদ্ধ যখন শাপে বর: আজারবাইজানে ৪০টি জেএফ-১৭ রফতানি করবে পাকিস্তান
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
সম্প্রতি কাশ্মির নিয়ে ভারতের সঙ্গে সংক্ষিপ্ত যুদ্ধ পাকিস্তানের জন্য ‘শাপে বর’ হিসেবে দেখা দিয়েছে। যুদ্ধে বিমান বাহিনীর সাফল্য পাকিস্তানের সামনে প্রতিরক্ষা রফতানির বিশাল এক দুয়ার খুলে দিয়েছে।
ভারত গত মার্চে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জের ধরে পাকিস্তানে হামলা চালায়। জবাবে পাকিস্তান তার জেএফ ফাইটারের ‘১০সি’ সংস্করণ দিয়ে পাল্টা হামলা চালায়। এতে ৬টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয় বলে ইসলামাবাদ দাবি করে। এগুলোর মধ্যে অন্তত একটি ফ্রান্সের তৈরি রাফাল ছিল বলে পশ্চিমা সূত্রগুলো নিশ্চিত করেছে। যদিও পাকিস্তানের দাবি ছিল তারা ৩টি রাফাল ভূপাতিত করেছে।
আজারবাইজনে যে ৪০টি মাল্টিরোল ফাইটার জেট রফতানি করা হবে সেগুলো ‘জেএফ-১৭ থান্ডার’ সংস্করণের। এ লক্ষ্যে দুই দেশ ৪ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি সই করেছে। এটি সাম্প্রতিককালে এশিয়া অঞ্চলের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা চুক্তি।
পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স (পিএসি) ও চীনের চেংদু এয়ারক্রাফ্ট কর্পোরেশনের (সিএসি) যৌথভাবে তৈরি করা জেএফ-১৭ থান্ডার দামে তুলনামূলক সস্তা। ৪.৫ প্রজন্মের জেটগুলো কোন রাজনৈতিক বিধিনিষেধ ছাড়াই রফতানি করা যায়। ফলে বিশ্বব্যাপী উদীয়মান শক্তিগুলোর কাছে এই জেট ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।
প্রাথমিকভাবে ১৬টি জেএফ-১৭ কেনার পরিকল্পনা ছিল আজারবাইজানের। কিন্তু আকাশযুদ্ধে রাফালের মতো পশ্চিমা প্লাটফর্মের বিরুদ্ধে জেএফের সাফল্যে দেশটি পরিকল্পনা পরিবর্তন করে।
আজারবাইজানের অর্ডার করা জেটের সবগুলোই ‘জেএফ-১৭ ব্লক-থ্রি ভেরিয়েন্ট’। এগুলো সবচেয়ে উন্নত ও রফতানি সংস্করণ। এতে রয়েছে অত্যাধুনিক এভিওনিক্স, এইএসএ রাডার, উন্নত ডেটালিংক ইন্টিগ্রেশন এবং কয়েক শ’ কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপনাস্ত্র।
ভারতের বিরুদ্ধে যুদ্ধে জেএফ জেট চীনের তৈরি পিএল-১৫ বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ (বিভিআর) ক্ষেপনাস্ত্র ব্যবহার করে। সত্যিকার রণক্ষেত্রে পিএল-১৫ ক্ষেপনাস্ত্রের এটাই প্রথম সাফল্য। এগুলোর পাল্লা ৩০০ কিলোমিটারের বেশি। এগেুলো দিয়ে পাকিস্তানি পাইলটরা পাল্লার বাইরে অবস্থান করেই ভারতীয় জেটের উপর আক্রমণ চালাতে সক্ষম হয়।
এই ক্ষেপনাস্ত্র দিয়ে পাকিস্তান বিমান বাহিনী আদমপুর সীমান্ত অঞ্চলে মোতায়েন করা ভারতের একটি এস-৪০০ ট্রায়াম্ফ বিমান প্রতিরক্ষা ব্যাটারি ধ্বংস করেছে বলে জানা গেছে।
এদিকে, হিন্দুস্তান এরোনটিকস লিমিটেড – এইচএএল’র তৈরি যুদ্ধবিমান ‘তেজাস’ রফতানির জন্য ভারত দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। সম্প্রতি তারা রয়্যাল মালয়েশিয়ান এয়ারফোর্সের কাছে এগুলো বিক্রির দরপত্রে অংশ নেয়। কিন্তু দক্ষিণ কোরিয়ার এফএ-৫০ ব্লক-২০ এর কাছে তারা হেরে যায়।
আজারবাইজানের সাথে এই মেগা চুক্তি কেবল পাকিস্তানের প্রতিরক্ষা কূটনীতি এবং আঞ্চলিক সফট পাওয়ারই বাড়াবে না বরং কামরায় অবস্থিত পাকিস্তান এরোনটিক্যাল কমপ্লেক্সের জন্য আর্থিক অনুঘটক হিসেবেও কাজ করবে।
সোভিয়েত যুগের যুদ্ধবিমান থেকে পরবর্তী প্রজন্মের চীনা-পাকিস্তানি যুদ্ধবিমানের দিকে অগ্রসর হচ্ছে আজারবাইজান। এতে মধ্য এশিয়ার আঞ্চলিক সামরিক ভারসাম্যেও নাটকীয় পরিবর্তন ঘটবে। বিশেষ করে, এই অন্তর্ভুক্তি ন্যাটো, রাশিয়া ও চীনের মধ্যে ক্রমবর্ধমান মেরুকরণের ইংগিত।
চীনের
সাম্প্রতিক বাংলাদেশ-সম্পৃক্ততা নতুন অর্থনৈতিক সম্ভাবনা,
পরিবর্তনশীল আঞ্চলিক ভূরাজনীতি এবং কৌশলগত ভারসাম্যের
প্রয়োজনীয়তা সামনে এনেছে।চীনে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সরকারি সফরটি ব...
সূর্যাস্তের
সময়টাই জেলে সবচেয়ে কঠিন।
দিল্লির কুখ্যাত তিহার জেলের হাজার হাজার বন্দীকে যখন তাঁদের সেল
থেকে বের করে অন্ধকার
নামার আগপর্যন্ত স্যাঁতসেঁতে উঠানে থাকতে বাধ্য করা হয়, তখন
থেকেই বন্দী নম্ব...
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আবারও সহিংসতা ছড়িয়ে পড়েছে। চলতি মাসের শুরুর দিকে একটি বোমা বিস্ফোরণে দুই শিশুর মৃত্যু হয়। এর মাধ্যমে গত কয়েক মাসের তুলনামূলক শান্ত পরিস্থিতি আবার অশান্ত হয় ...
মিয়ানমারের জাতিগত বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (এএ) সাম্প্রতিক দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাদের রাজনৈতিক ও সামরিক এই দ্বিমুখী লক্ষ্য স্পষ্টভাবে তুলে ধরেছে। এতে বোঝা যায়, রাষ্ট্র গঠন এবং কেন্দ্রীয় সামর...
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা আবার শুরু করার প্রস্তাব নিয়ে বৈঠক করতে শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের সঙ্গে যুক্তরা...
চীনের সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা তদন্তের মুখোমুখি হচ্ছেন। এতে করে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দীর্ঘদিনের দুর্নীতিবিরোধী অভিযান এখন তাঁর সবচেয়ে ঘনিষ্ঠ মহলেও পৌঁছে গেছে। এর মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে—...
হাজার ক্ষতের মাধ্যমে জয়লাভ বা ‘উইনিং বাই আ থাউজেন্ড কাটস’ ধারণাটি ঐতিহাসিকভাবে চীনের লিংচি তথা ধীর পদ্ধতিতে কেটে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রথা থেকে এসেছে। তবে কৌশলগত ক্ষেত্রে এটি এক শক্তিশালী ধারণায় ...
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, সম্প্রতি ইসলামাবাদ, ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ত্রিপাক্ষিক উদ্যোগ নেওয়া হয়েছে। এতে আঞ্চলিক কিংবা বাইরের দেশগুলোকেও অন্তর্ভুক্ত করা যেতে ...
চীন ও রাশিয়া
চলতি মাসেই তাদের যৌথ বার্ষিক নৌ-মহড়ার আয়োজন করবে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরের কয়েকটি
এলাকায় যৌথ টহল পরিচালনা করবে। চীনের প্রতিরক্ষা মন্...
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বৃহস্পতিবার (২ এপ্রিল) নয়াদিল্লিতে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেন এব...