ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) পাহাড়ি এলাকায় নিজেদের তৈরি 'জোরোয়ার' নামে পরিচিত লাইট ট্যাঙ্কের (ইন্ডিয়ান লাইট ট্যাঙ্ক-আইএলটি) পরীক্ষামূলক মহড়া চালিয়েছে।
ভারতের উত্তরাঞ্চলীয় কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের উচ্চভূমিতে গত ১২ ডিসেম্বর এই পরীক্ষা চালানো হয় বলে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি) জানিয়েছে।
আইএলটি ৪,২০০ মিটারেরও বেশি উচ্চতায় বিভিন্ন রেঞ্জে গোলাবর্ষণ করে একটি বড় মাইলফলক অর্জন করেছে বলে এমওডি জানায়।
ট্যাঙ্কটি অব্যাহতভাবে নিখুঁত ফলাফল দিয়েছে বলে এমওডি’র প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে এতে পরীক্ষার প্যারামিটার ও ফলাফল সম্পর্কিত বাড়তি কোন তথ্য প্রদান করা হয়নি।
এমওডি আরও জানায়, বিমানের মাধ্যমে আইএলটি পরিবহনের সামর্থ্য প্রমাণ করেছে ভারতীয় বিমান বাহিনী। বিমানে করে এই ট্যাংক ট্রায়াল লোকেশনে নিয়ে যাওয়া হয়। ফলে দূরবর্তী যেসব এলাকায় সড়ক বা রেলের মাধ্যমে যাতায়াত কঠিন সেখানে বিমানে পরিবহনের মাধ্যমে দ্রুত আইএলটি মোতায়েন করা সম্ভব হবে।
এবার এইএলটি’র দ্বিতীয় দফা পরীক্ষা চালানো হয়। গত সেপ্টেম্বরে উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের মরুভূমিতে প্রথম দফা পরীক্ষা চালানো হয়।
সেনাবাহিনীকে সরবরাহের আগে আরো কয়েক দফা পরীক্ষা চালাতে হবে বলে এমওডি উল্লেখ করে।
২০২৭ সালের দিকে ট্যাঙ্কগুলো সেনাবাহিনীকে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।
জেনস থেকে অনুবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।তিনি বলেন, ‘এখন সময় দেশ গড়ার, এখন সময় জাতির ভাগ্য গঠনের। কাজেই আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের...
একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান।চুক্তি অনুযায়ী তিনটি রাষ্ট্রের যেকোনো একটির বিরুদ্ধে যেকোনো সশস্ত্র আক্রমণকে তাদের সকলের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য করা হবে।শুক্রবার...
প্রধানমন্ত্রী
তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন
করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো
প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হয়ে মাঠপর্যায়ের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে।
মুঘলরা
১৫২৬ সালে পানিপথের প্রথম
যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতীয় উপমহাদেশে
মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। প্রায় সাড়ে তিন শতাব্দী জুড়ে
তারা এক বিশাল সাম্রাজ্য
বিস্তার করেন, যা তৎ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...