ক্রোয়েশিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী গর্ডান গ্রলিচ রাদমান বৃহস্পতিবার (৯ জুলাই) ইসলামাবাদ যাচ্ছেন। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে ইসলামাবাদের এই সফরটি কোনো ক্রোয়েশীয় পররাষ্ট্রমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সফর।
এই ঐতিহাসিক সফরটি এমন এক সময়ে
হচ্ছে যখন পাকিস্তান বৃহত্তর
বাণিজ্য, বিনিয়োগ এবং কূটনৈতিক সহযোগিতার
মাধ্যমে ইউরোপের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছে। ২০১৩
সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়া ক্রোয়েশিয়া
জোটের বাইরেও নিজেদের সম্পৃক্ততা বাড়ানোর জন্য ক্রমবর্ধমানভাবে চেষ্টা
করছে, অন্যদিকে পাকিস্তান ইউরোপীয় দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্ব
গভীর করার জন্য কাজ
করে যাচ্ছে।
পাকিস্তানের
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “এটি হবে কোনো
ক্রোয়েশীয় পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তানে প্রথম সফর।”
বিবৃতিতে
আরও বলা হয়েছে, রাদমান
উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক
দারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ পরিসর নিয়ে আলোচনা করবেন।
পররাষ্ট্র
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে,
আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, ভিসা সহজীকরণ, শিক্ষা,
প্রতিরক্ষা, তথ্যপ্রযুক্তি এবং সামুদ্রিক বিষয়ে
সহযোগিতা সম্প্রসারণের ওপর আলোকপাত করা
হবে। এছাড়া দুই মন্ত্রী পারস্পরিক
স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলি
নিয়েও মতবিনিময় করবেন।
পররাষ্ট্র
মন্ত্রণালয় অনুসারে, এই সফরকালে রাদমানের
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সিনেট
চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানির সঙ্গেও
সাক্ষাৎ করার কথা রয়েছে।
পাকিস্তান
ও ক্রোয়েশিয়া ১৯৯২ সালে কূটনৈতিক
সম্পর্ক স্থাপন করলেও রাজনৈতিক সম্পৃক্ততা সীমিতই থেকেছে।
তেহরানে
অবস্থিত দূতাবাসের মাধ্যমে পাকিস্তানে ক্রোয়েশিয়া প্রতিনিধিত্ব করে। অন্যদিকে পাকিস্তান
ক্রোয়েশিয়ায় কূটনৈতিক প্রতিনিধিত্ব বজায় রাখে সারায়েভোতে অবস্থিত
তাদের দূতাবাস এবং জাগরেবে একটি
অনারারি কনস্যুলেটের মাধ্যমে।
আরব নিউজ