ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত ও অবরুদ্ধ গাজায় একটি টেকনোক্র্যাটিক (অরাজনৈতিক বিশেষজ্ঞদের) কমিটির হাতে প্রশাসনিক দায়িত্ব হস্তান্তরের পথ উন্মুক্ত হলো।
সোমবার (৬ জুলাই)
গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে,
সরকারের জরুরি কমিটির প্রধান মোহাম্মদ আল-ফারা তার পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ
করেছেন এবং একই সঙ্গে সরকারি জরুরি কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন।
বিবৃতিতে আরও
বলা হয়, সমঝোতার ভিত্তিতে প্রশাসনিক রূপান্তর প্রক্রিয়া সহজ করতে এবং গৃহীত পদক্ষেপের
আন্তরিকতা প্রদর্শনের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২০০৬ সালের
ফিলিস্তিনি আইনসভা নির্বাচনে বিজয়ের পর ২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফাতাহর কাছ থেকে গাজার
নিয়ন্ত্রণ গ্রহণ করে হামাস। এরপর থেকেই সংগঠনটি গাজার প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছিল।
আল-জাজিরা