পাকিস্তান সেনাপ্রধানের সঙ্গে ইরানের স্পিকার কালিবাফের সাক্ষাৎ
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পাকিস্তানের সেনাপ্রধান ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের অবসান ঘটাতে পাকিস্তানি মধ্যস্থতাকারীরা তেহরান সফর করেছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডার ফিল্ড মার্শাল আসিম মুনির বুধবার ইরানে এসেছেন। তিনি বৃহস্পতিবার সকালে মোহাম্মদ বাকের কালিবাফের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছেন।’
পাঁচ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি নিহত হওয়ার পর গালিবাফকে ইরানের প্রধান আলোচক হিসেবে দেখা হচ্ছে। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দফা আলোচনার জন্য গত সপ্তাহে পাকিস্তান সফর করেন।
সর্বশেষ বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বুধবার মুনির তার প্রতিনিধিদলসহ তেহরানে পৌঁছান। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি বার্তা নিয়ে এসেছেন।
ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বুধবার সাংবাদিকদের বলেন, পরবর্তী আলোচনা ‘খুব সম্ভবত ইসলামাবাদেই হবে’।
গত শনিবার গালিবাফ ও তার প্রতিনিধিদল ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। এটি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরান-যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানিয়েছেন, পরবর্তী দফার আলোচনা কবে হবে, তা এখনো নির্ধারণ হয়নি।
ইরানের প্রধান আলোচক হিসেবে কালিবাফ বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি জানান, লেবাননে যুদ্ধবিরতি ইরানের মতোই ‘গুরুত্বপূর্ণ।’
এএফপি, তেহরান থেকে
তাইওয়ানের
কাছে মার্কিন অস্ত্র বিক্রি নিয়ে বেইজিংয়ের উদ্বেগের জবাবে চীনের কাছেই অস্ত্র বিক্রির
প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার সম্প্রচারিত
ফক্স নিউজের এক সাক্ষা...
তুরস্ক
আগামী পাঁচ বছরের মধ্যে
৫০ লাখ এবং দশ
বছরের মধ্যে ১ কোটি চালকবিহীন
আকাশযান তথা ড্রোন উৎপাদনের
লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চিফ অফ জেনারেল স্টাফ
সেলচুক বায়রাকতারোগলুর বরাত
দিয়ে ‘তুর...
পশ্চিমবঙ্গে
সংগঠন মজবুত করার লক্ষ্যে তাদের
শাখার সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করতে চলেছে ভারতের
হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)।
সেই লক্ষ্যপূরণে দুর্গাপূজার আগেই রাজ্যে ১০
হাজার শা...
বাংলাদেশের
সংসদীয় প্রতিনিধিদল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাজিকিস্তানের সংসদের স্পিকার ফয়েজালি ইদিজোদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। তাজিকিস্তানের সংসদ ভবনে অনুষ্ঠিত
এ বৈঠকে দুই দেশের ঐতিহাসিক,
সাংস...
যুক্তরাষ্ট্র
ইরাকের কাছে বেল ৪১২ইপিএক্স ও বেল ৪০৭এম হেলিকপ্টার এবং সংশ্লিষ্ট সরঞ্জামসহ সম্ভাব্য
৮০০ মিলিয়ন ডলারের একটি বৈদেশিক সামরিক বিক্রির অনুমোদন দিয়েছে। মার্কিন পররাষ্ট্র
দপ্তর সোমবার (৩১ আগ...
বিশ্বজুড়ে
যুক্তরাষ্ট্রের ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দেশটির ক্ষমতায় আসার পর কঠোর
অভিবাসনবিরোধী নীতি গ্রহণ করেন।
এর অংশ হি...
পাকিস্তানের
সেনাপ্রধান আসিম মুনির সোমবার (২৪ আগস্ট) তেহরান সফরে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ
শুরু হওয়ার পর তেহরানে এটা মুনিরের তৃতীয় সফর। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে মধ্যস্থতার
চেষ্টা চালিয়ে যাচ...
চীনের একটি
মহাকাশ স্টার্টআপ বুধবার (১৯ আগস্ট) সকালে সফলভাবে ভূমিতে একটি রকেটের প্রথম ধাপ উদ্ধার
করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এটিকে দেশটির এমন প্রথম সাফল্য হিসেবে উল্লেখ করেছে।একই সঙ্গে পুনর্ব্যবহারযোগ্...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...