পশ্চিমা দ্বিচারিতা: মিয়ানমারে ড্রোন প্রযুক্তি পাঠাচ্ছে ইইউ
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
মিয়ানমারের সেনা বাহিনীর উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করার পরও জান্তা সরকারের সামরিক ড্রোনগুলোর জন্য উন্নত প্রযুক্তি সরবরাহ করছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। তারা জান্তার ড্রোনকে প্রতিরোধ বাহিনীর হাত থেকে বাঁচাতে "অ্যান্টি-জ্যামিং" প্রযুক্তি সরবরাহ করছে বলে প্রমানাদি প্রকাশ করেছে যুক্তরাজ্য-ভিত্তিক গবেষণা সংস্থা - কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চ (সিএআর)।
২০২৩ সালের অক্টোবরে উত্তর শান রাজ্যে ব্রাদারহুড অ্যালায়েন্স এবং প্রতিরোধ বাহিনী পরিচালিত সরকার-বিরোধী অভিযান “অপারেশন ১০২৭”-এর সময় ড্রোন হামলায় সরকারি বাহিনীর ব্যাপক ক্ষতি হয়। এরপর থেকে জান্তা তার বাহিনীকে অত্যাধুনিক ড্রোন দিয়ে সজ্জিত করে। এগুলো এখন প্রতিরোধ বাহিনী এবং বেসামরিক জনগণের উপর বোমা হামলার কাজে ব্যবহৃত হচ্ছে।
সিএআর সম্প্রতি জানিয়েছে যে পূর্ব মিয়ানমারের কারেনি (কায়া) রাজ্যে তাদের তদন্ত দল ২০২৪ সালে ভূপাতিত করা সরকারি ড্রোন থেকে উদ্ধার করা দুটি ইইউ-নির্মিত উন্নত নেভিগেশন মডিউল শনাক্ত করেছে।
সিএআর জানায়, মডিউলগুলো হল গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম (জিএনএসএ) রিসিভার, যা প্রতিপক্ষের হামলা থেকে ড্রোনগুলোকে রক্ষা করে।
এসব ডিভাইস প্রতিপক্ষ ড্রোনের জ্যামিং এবং সিগন্যাল স্পুফিংয়ের মতো ইলেকট্রনিক কাউন্টারমেজার্স-এর বিরুদ্ধে নিজস্ব ড্রোনের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে। প্রতিপক্ষের ড্রোন উড্ডয়নে বাধা দেয়ার জন্য মডিউলগুলো ডিজাইন করা হয়েছে।
চীনের একটি কোম্পানির মাধ্যমে এসব মডিউল মিয়ানমার সরকারের হাতে পৌছে।
দ্য ইরাবতী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।তিনি বলেন, ‘এখন সময় দেশ গড়ার, এখন সময় জাতির ভাগ্য গঠনের। কাজেই আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের...
একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান।চুক্তি অনুযায়ী তিনটি রাষ্ট্রের যেকোনো একটির বিরুদ্ধে যেকোনো সশস্ত্র আক্রমণকে তাদের সকলের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য করা হবে।শুক্রবার...
প্রধানমন্ত্রী
তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন
করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো
প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হয়ে মাঠপর্যায়ের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে।
মুঘলরা
১৫২৬ সালে পানিপথের প্রথম
যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতীয় উপমহাদেশে
মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। প্রায় সাড়ে তিন শতাব্দী জুড়ে
তারা এক বিশাল সাম্রাজ্য
বিস্তার করেন, যা তৎ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...