পরিবেশগত সহযোগিতা চুক্তি করেছে মালদ্বীপ ও সিঙ্গাপুর
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ছোট দ্বীপ দেশ সিঙ্গাপুর এবং মালদ্বীপ সাসটেইনেবিলিটি ও পরিবেশ সংশ্লিষ্ট বিষয়ে একসাথে কাজ করবে। এ ব্যাপারে তারা একটি চুক্তি সই করেছে।
সোমবার (৩০ জুন), সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী লরেন্স ওং এবং সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর উপস্থিতিতে চুক্তিটি সই হয়। এছাড়া দেশ দুটি সক্ষমতা বৃদ্ধি, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণে সহযোগিতার জন্য আলাদা দুটি চুক্তি সই করে করে। এর ফলে তারা শিক্ষা সফর, দ্বিপাক্ষিক সফর এবং অভিজ্ঞতা বিনিময় করতে পারবে।
মোহাম্মদ মুইজ্জু তিন দিনের রাষ্ট্রীয় সফরে সিঙ্গাপুরে রয়েছেন। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। এটি প্রেসিডেন্ট হিসেবে সিঙ্গাপুরে মুইজ্জুর প্রথম সফর।
সোমবার এক রাষ্ট্রীয় ভোজসভায় বক্তৃতাকালে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট থারমান শানমুগারত্নম বলেন, সিঙ্গাপুর ও মালদ্বীপ, বিশেষ করে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব অন্যান্য দেশের তুলনায় বেশি অনুভব করছে।
তিনি আরও বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া, ক্রমবর্ধমান উষ্ণতা এবং চরম আবহাওয়া এবং ক্রমবর্ধমান ভঙ্গুর প্রাকৃতিক বাস্তুতন্ত্র সকল জাতির জন্য একটি মৌলিক হুমকি। তবে ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর উপর এর প্রভাব অত্যন্ত বেশি।
স্ট্রেইট টাইমস
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।তিনি বলেন, ‘এখন সময় দেশ গড়ার, এখন সময় জাতির ভাগ্য গঠনের। কাজেই আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের...
একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান।চুক্তি অনুযায়ী তিনটি রাষ্ট্রের যেকোনো একটির বিরুদ্ধে যেকোনো সশস্ত্র আক্রমণকে তাদের সকলের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য করা হবে।শুক্রবার...
প্রধানমন্ত্রী
তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন
করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো
প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হয়ে মাঠপর্যায়ের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে।
মুঘলরা
১৫২৬ সালে পানিপথের প্রথম
যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতীয় উপমহাদেশে
মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। প্রায় সাড়ে তিন শতাব্দী জুড়ে
তারা এক বিশাল সাম্রাজ্য
বিস্তার করেন, যা তৎ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...